ঢাকারবিবার , ২ মার্চ ২০২৫
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

তারাকান্দায় উপজেলা পর্যায়ে ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণ টেকাব এর দ্বিতীয় পর্যায়ের উদ্বোধনী

চমক নিউজ, ময়মানসিংহ
মার্চ ২, ২০২৫ ৭:০২ অপরাহ্ণ
Link Copied!

তারাকান্দায় উপজেলা পর্যায়ে ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণ টেকাব এর দ্বিতীয় পর্যায়ের উদ্বোধনী

তৌকির আহমেদ শাহীন, তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব ২য় পর্যায়)’ শীর্ষক প্রকল্পের আওতায় ভ্রাম্যমাণ কম্পিউটার ভ্যানে মার্চ ২০২৫-এপ্রিল ২০২৫ দুইমাস মেয়াদী কম্পিউটার এন্ড নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণ কোর্সের তারাকান্দা উপজেলায় উদ্বোধনী অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন ড. শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন, যুগ্মসচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

উপজেলা নির্বাহী অফিসার, তারাকান্দা জনাব নাজনীন সুলতানা’র সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ হারুন-অর-রশিদ, উপপরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, ময়মনসিংহ, উপজেলা যুব উন্নয়ন অফিসার আবু আহসান মোঃ রেজাউল করিম, প্রশিক্ষণের জন্য বাচাইকৃত প্রশিক্ষনার্থীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।