ঢাকাবৃহস্পতিবার , ২৮ নভেম্বর ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

তারাকান্দায় ইসকন কর্তৃক আইনজীবী সাইফুলকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

চমক নিউজ, ময়মানসিংহ
নভেম্বর ২৮, ২০২৪ ৭:০৫ অপরাহ্ণ
Link Copied!

তারাকান্দায় ইসকন কর্তৃক আইনজীবী সাইফুলকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

তৌকির আহমেদ শাহীন, তারাকান্দা( ময়মনসিংহ) প্রতিনিধিঃ চট্টগ্রাম জজ আদালতে সন্ত্রাসী গোষ্ঠী ইসকন কর্তৃক আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করার প্রতিবাদে ইসকনকে নিষিদ্ধের দাবিতে ময়মনসিংহের তারাকান্দায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

তারাকান্দায় তৌহিদ জনতা ও ছাত্র জনতার উদ্যোগে ২৮শে নভেম্বর বৃহস্পতিবার বিকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।

জানা গেছে, হিন্দু মুসলিম ভাই ভাই, সন্ত্রাসী দের ঠাই নাই এই স্লোগানকে সামনে রেখে তারাকান্দা উপজেলার তৌহীদি জনতা ও ছাত্র সমন্বয়কের নেতৃত্বে একটি বিশাল বিক্ষোভ মিছিল তারাকান্দা কেন্দ্রীয় বড় মসজিদ হতে মেন রোড হয়ে বড়পুলে প্রদিক্ষন করে শহিদ মিনারে এসে বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

এ সময় পেশাগত দায়িত্ব পালনকালে উগ্রবাদী সংগঠন ইসকানের সন্ত্রাসীরা নির্মমভাবে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করায় অত্র ছাত্র-জনতা ইসকনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগানদেন। চট্টগ্রামের পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম আলিফ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার জালাল উদ্দিনের ছেলে। তিনি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে কর্মরত ছিলেন।

হাসপাতাল সূত্র জানিয়েছে, সাইফুলের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাত ছিল। উল্লেখ্য, সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেফতারের পর তার জামিন নামঞ্জুর হওয়াকে কেন্দ্র করে চট্টগ্রামের আদালত এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়েন তার অনুসারীরা। আইনশৃঙ্খলা বাহিনী ও আইনজীবীদের সঙ্গে সংঘর্ষ চলাকালে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করা হয়