তারকাকান্দায় গৃহহীন পরিবারের জন্য নির্মাণাধীন গৃহ পরিদর্শন
মোঃ কামরুল ইসলাম খান ফুলপুর প্রতিনিধি-
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ২২ মে শনিবার মুজিব বর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য ২য় পর্যায়ে নির্মাণাধীন গৃহের কাজ পরিদর্শন করেন, জনাব একেএম গালিভ খান, উপপরিচালক, স্থানীয় সরকার, ময়মনসিংহ ।
পরিদর্শনকালে তিনি কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন এবং গুণগত মান বজায় রাখাসহ প্রকৃত উপকারভোগী নির্বাচনের নির্দেশনা প্রদান করেন।
এসময় উপজেলা টাস্কফোর্স কমিটির সকল সদস্যসহ উপস্থিত ছিলেন জনাব মিজাবে রহমত, উপজেলা নির্বাহী অফিসার, তারাকান্দা, ময়মনসিংহ, সহকারী কমিশনার (ভূমি) জনাব জিন্নাত শহীদ পিংকি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, জনাব জাকারিয়া আলম তালুকদার, কামারগাও ইউপি চেয়ারম্যান জনাব রফিকুল ইসলাম ও স্থানীয় জনসাধারণ।
স/বি

