ঢাকামঙ্গলবার , ১৭ নভেম্বর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

তামিম বড় ম্যাচগুলোতে রান করতে পারে না : সাবেক পাকিস্তানি অধিনায়ক

admin
নভেম্বর ১৭, ২০২০ ৩:১৭ অপরাহ্ণ
Link Copied!

তামিম বড় ম্যাচগুলোতে রান করতে পারে না : সাবেক পাকিস্তানি অধিনায়ক

চমক ডেস্ক : পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সকে প্রথমবার খেলছেন ফাইনালে। আর সেই দলের এলিমিনেটর ম্যাচ থেকে ব্যাট হাতে ইনিংসের গোড়াপত্তন করতে নেমেছেন টাইগার ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

এলিমিনেটরের দুটি ম্যাচে বড় ইনিংস খেলতে না পারলেও দলকে উড়ন্ত শুরু এনে দিয়েছেন তিনি। তবে দল যখন ফাইনালে তখন তামিমের বড় ম্যাচে রান করা নিয়ে প্রশ্ন তুলেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক আমির সোহেলের।

অথচ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মত জমজমাট টি-টোয়েন্টি আসরের ফাইনালে টর্নেডো ইনিংস খেলে শতক হাঁকান তিনি। তার সেই ইনিংসের সুবাদে চ্যাম্পিয়ন হয় তার দল। অথচ তার এমন কীর্তি থাকার পরও তামিমকে বড় ম্যাচের খেলোয়াড় মনে করেন না সোহেল।

এক সাক্ষাৎকারে তামিমকে নিয়ে তিনি বলেন, তামিম তো বড় ম্যাচগুলোতে রান করতে পারে না। বিগত বছরগুলোর ফাইনালে তার পরিসংখ্যান দেখুন, সেখানে তো রান নেই। তবে আপনি তাকে সুযোগ দিতে পারেন।

পঞ্চম পিএসএলের ফাইনালে আজ রাতে মুখোমুখি হবে তামিমের দল লাহোর কালান্দার্স ও করাচি কিংস। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত নয়টায়।

স/এষ্