স্পোর্টস ডেস্ক: প্রতিযোগিতার মধ্যদিয়ে দলে আরোকিছু নতুন মুখ আসুক,‘আমি কিছু তরুণ ক্রিকেটারকে দেখতে চাইব। খেলোয়াড়দের মধ্যে প্রতিযোগিতা থাকা ভালো। ওদের কাজের চাপের ব্যবস্থাপনা করাটা খুবই গুরুত্বপূর্ণ হবে সামনের বছরগুলোতে।’
কিভাবে সাকিব ও তামিমদের থেকে সেরাটা আদায় করা যায় সেই পরিকল্পনাই একেছেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, চাপ প্রয়োগ না করে খেলোয়াড়দের স্বার্থকে গুরুত্ব দিয়ে তাঁদের থেকে সেরাটা বের আনা৷
তিনি আরোও বলেন, ‘আমি খেলোয়াড়দের স্বার্থ বড় করে দেখব। তাদের সঙ্গে কাজ করাটা সব সময় উপভোগ করি। খেলোয়াড়েরাই আমার কাছে সবচেয়ে বেশি প্রাধান্য পাবে। তাদের কাছ থেকে আমার সেরাটা বের করে আনতে হবে, তাদের সাহায্য করতে হবে। তাদের যতটা বেশি তথ্য দেওয়া যায়, সেই চেষ্টা করব। খেলোয়াড়েরা ছাড়া আমরা সবাই মূল্যহীন। তারাই আমার কাছে প্রাধান্য পাবে।’
স/এন

