ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

তরুণীর প্রেমে মজে আদরে পাগল আ:লীগ নেতা!

admin
নভেম্বর ৮, ২০২০ ১০:২১ অপরাহ্ণ
Link Copied!

তরুণীর প্রেমে মজে আদরে পাগল আ:লীগ নেতা!

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কুমারখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খানের সঙ্গে এক তরুণীর গোপন ফোনালাপ ফাঁস হয়েছে। বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়েছে। অশ্লীল ওই ফোনালাপ ছাড়াও চেয়ারম্যান আব্দুল মান্নান খানের সঙ্গে রাজধানীর একটি হোটেলে ওই তরুণীর সময় কাটানোর একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ওই তরুণীর বাড়ি কুমারখালী উপজেলার ছেঁউড়িয়া মন্ডলপাড়া এলাকায়।

ফাঁস হওয়া ফোনালাপ ও ফেসবুকে ভাইরাল ছবিটি নিজের বলে স্বকীর করেছেন ওই তরুণী। একই সঙ্গে ফোনালাপের ব্যক্তি এবং ছবির ব্যক্তি কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান খানের বলে নিশ্চিত করেছেন তিনি নিজেই। আব্দুল মান্নান খানের সঙ্গে রাজধানীর মিরপুর এলাকার একটি হোটেলে একাধিকবার সা¶াতের এবং একান্তে সময় কাটানোর বিষয়টি অকপটে শিকার করেছেন ওই তরুণী।

তরুণী জানান, তিনি স্বামী পরিত্যক্তা। তবে বর্তমানে সাত মাসের অন্তঃসত্তা তিনি। কিন্তু তার গর্ভের সন্তানের বাবা আব্দুল মান্নান খান নন। কে তার সন্তানের বাবা বিষয়টি বলতে চাননি তরুণী। তরুণীর সঙ্গে উপজেলা আওয়ামী লীগের সভাপতির ফোনালাপ ফাঁস হওয়ায় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। স্থানীয় আওয়ামী লীগ নেতারা বলছেন,আব্দুল মান্নান খানের এই নৈতিক অব¶য় মেনে নেয়া যায় না।

তরুণী বলেন, প্রায় দুই বছর আগে প্রতিবেশী মিলন নামের এক যুবকের মাধ্যমে কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের জয়নাবাদ গ্রামের আইনজীবী আনিসুর রহমান লালের সঙ্গে পরিচয় হয়। পরিচয়ের একপর্যায়ে লালের সঙ্গে তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর কুষ্টিয়া এবং ঢাকার বিভিন্ন স্থানে স্বামী-স্ত্রী হিসেবে মেলামেশা করি আমরা। চলতি বছরের শুরুতে আনিসুর রহমান কুমারখালী উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান খানের সঙ্গে পরিচয় করিয়ে দিলে বলেন তার খুব কাছের নেতা ও প্রিয় মানুষ।

পরিচয়ের পর আব্দুল মান্নান খান আমার প্রতি আসক্ত হন। এরপর থেকে চলতে থাকে দিনের পর দিন মুঠোফোনে কথোপকথন। তরুণী বলেন, পরিচয় হওয়ার পর আমি এবং আব্দুল মান্নান খান রাজধানীর একটি হোটেলে বেশ কয়েকবার দেখা করেছি এবং সময় কাটিয়েছি।

আব্দুল মান্নান খানের সঙ্গে কথোপকথনের অডিও কিভাবে ছড়িয়ে পড়ল জানতে চাইলে তরুণী বলেন, আনিসুর রহমান লাল আমার মোবাইলের মেমোরি কার্ড বের করে নিয়ে যান। পরে এগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। ঢাকার হোটেলে অবস্থানের ছবিটিও লাল আমার অজান্তে গোপনে ধারণ করেন। এদিকে অডিও ফাঁস হওয়ার ঘটনায় আব্দুল মান্নান খান স্থানীয় রাজনীতিতে কোণঠাসা হয়ে পড়েছেন। দলীয় কর্মসূচিতে তাকে দেখা যাচ্ছে না।

এ বিষয়ে কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খান কোনো কথা বলতে রাজি হননি।

কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী বলেন, নৈতিক স্খলন কোনোভাবে মেনে নেয়া যায় না। ব্যক্তির অনৈতিক কর্মকাণ্ডের দায় আওয়ামী লীগ নেবে না। এ দায় অভিযুক্ত ব্যক্তিকেই নিতে হবে।
আব্দুল মান্নান খান এবং ওই তরুনীর মধ্যে মুঠোফোনে কথোপো কথন তুলে ধরা হলো :

মান্নানখান : একটু আদর করো।
তরুনী : এখন আবার অবেলা করে কিসের আদর?
মান্নানখান : আদরের কোন বেলা নেই।
মান্নানখান : একটু আদর করো তাই শেষ।
তরুনী : অনেক আদর করেছি তোমায়। আদর করা যাবে না। আবার পড়ে।
মান্নানখান : না একটু করো লক্ষী, শোনা আমার, লক্ষী আমার।
তরুনী : পড়ে আদর করছি শোনা।
মান্নানখান : শোনা একটু কিস দাও। শোনা একটু কিস দাও। একটা চুমুখাও সোনা।
তরুনী : আচ্ছা ঠিক আছে, নেন। হয়েছে।
তরুনী : আরো।
মান্নানখান : শোনাযায়নি। একটু জোরে খাও।
তরুনী : ওরে আল্লাহ! এর চেয়ে জোরে হবেনা।
এর পর মান্নানখান জোরে শব্দ করে চুমু খেয়ে খেলে ওই তরুনীকেও জোরে শব্দ করে চুমু খেতে শোনা যায়।
মান্নানখান : আসল চুমু কবে খাবা? তাই বলো ? অরজি নালী কবে খাবা?
তরুনী : ও দিন তারিখ ধার্য করেন।
মান্নানখান : আমি তো সব সময় হাতে সময়।
তরুনী : আচ্ছা ঠিক আছে। আমিও আছি।

অপর একটি কথোপোকথন :
মান্নানখান : মোবাইল ক্যাবন্ধরাখো।
তরুনী : না পাখি মোবাইল বন্ধ রাখিনি।
মান্নানখান : দেখা হবে? দেখা করা যাবেনা??
তরুনী : দেখা করা যাবেনা এটা কেমন কথা। দেখা করা যাবে।
মান্নানখান : কোথায়?
তরুনী : কবে দেখা করবেন আপনি?
মান্নানখান : কাল কেই করি। কোথায়?
তরুনী : কালকে।
মান্নান : হু।
তরুনী : আচ্ছা ঠিক আছে। আপনি নাস্তা করেন। কালকে কথা বল বোনে।
মান্নানখান : নাভয়করছেএখন। আমার দেখে।
তরুনী : না। ভয় করছেনা। ভয় করবে কেন? আপনি কিহাতি? নাবা ঘনা ভাল্লুক। যে আপনার দেখে ভয় করবে?
মান্নানখান: সেদিন কি মনে হয়ে ছিল? বাঘনা ভাল্লুক।
তরুনী : সেদিন তেমন কিছু মনে হয়নি। তবে নার্ভা সলাগ ছিল।
মান্নানখান: তোমার সাথে দেখা হলো কবে?
তরুনী : মনে নাই।
মান্নানখান : সত্যি কথা কবা না।
তরুনী: হেসে, সত্যি কথা কওা কি মানা নাকি?
মান্নানখান : তে বুলতি ছো না কবে দেখাহলো?
তরুনী : আমার মনে নাই দেখা হয়েছে এই টুকু মনে আছে। কিন্তু কি বার ছিলো কত তারিখ ছিল। অতটা এখন আর মনে হচ্ছে না। এরকম হয়না।
মান্নানখান: হু রাখি দাওক্যা?
তরুনী: মানুষ আসছে বাসায় তাই রেখে দিলাম।
মান্নানখান : আমার যে ভালো লাগছেনা।
তরুনী : এত কথা বললে কি ভালো লাগে নাকি।
মান্নানখান : কথা ভললিই ভালো লাগে।
তরুনী: কথা বললে ভালোলাগে না।
মান্নানখান : ভালো লাগে আমার।
তরুনী : অল্প কথা বললে ভালো লাগে। বেশি কথা বললে ভালো লাগবেনা।
মান্নানখান: তাই কাছে শুয়ারা খলি ভালো লাগে?
মান্নানখান: ফোন রেখে দিলে আবার ওরিং দেবোনে।
তরুনী: নাবলছি, একা একা ঘুমাতে খুব ভালোলাগে।
মান্নানখান: একা একা ঘুম আসেনা। তুমি তো আমার পাগল করে দিছো?

স/ এস