ঢাকাবুধবার , ১৯ এপ্রিল ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

তথ্যপ্রযুক্তি ও আর্থ-সামাজিক খাতে কাজ করতে চায় ইউএনডিপি

admin
এপ্রিল ১৯, ২০১৭ ২:৪০ অপরাহ্ণ
Link Copied!

জলবায়ু পরিবর্তন, তথ্যপ্রযুক্তির উন্নয়ন, আর্থ-সামাজিক বৈষম্য নিরসন প্রভৃতি বিষয়ে বাংলাদেশকে সহযোগিতা দেয়ার আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউএনডিপির আবাসিক প্রতিনিধি সুদিপ্ত মুখার্জী। এছাড়া বাংলাদেশের জাতীয় সংসদের সঙ্গে গবেষণা, প্রশিক্ষণসহ বিভিন্ন ক্ষেত্রে একসঙ্গে কাজ করার আগ্রহও প্রকাশ করেন তিনি।

বুধবার জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সংসদ কার্যালয়ে সাক্ষাৎকালে তিনি এ আগ্রহ প্রকাশ করেন।

সাক্ষাৎকালে তারা পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। স্পিকার বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে ইউএনডিপির সহযোগিতার প্রশংসা করেন এবং আগামীতেও ইউএনডিপি’র সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

ইউএনডিপির আবাসিক প্রতিনিধি ১৩৬তম আইপিইউ অ্যাসেম্বলি সফলভাবে আয়োজনের জন্য স্পিকারকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, নিরাপত্তা ব্যবস্থাসহ অ্যাসেম্বলি আয়োজনে বাংলাদেশ বিশ্ববাসীর নিকট সক্ষমতার অনন্য উদাহরণ সৃষ্টি করেছে।

স্পিকার বলেন, আর্থ-সামাজিক উন্নয়ন সূচকে বাংলাদেশের যথেষ্ট অগ্রগতি হয়েছে। বাংলাদেশ এখন টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে কাজ করে যাচ্ছে। সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের সক্ষমতা বৃদ্ধিতে ইউএনডিপির কাজ করার সুযোগ রয়েছে বলেও উল্লেখ করেন স্পিকার।

স/নিপা