ঢাকাবুধবার , ১১ এপ্রিল ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সম্পাদক পদে লড়বেন আশ্রাফুল রাসেল

admin
এপ্রিল ১১, ২০১৮ ৬:২৭ অপরাহ্ণ
Link Copied!

এ.কে আজাদ (লক্ষীপুর) প্রতিনিধি : ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাধারন সম্পাদক পদে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছেন ছাত্রলীগের এক উদীয়মান নেতা মির্জা আশ্রাফুল জামান রাসেল। জানাগেছে রাসেল লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার কৃতি সন্তান ও বর্তমান আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদিকা ফরিদুন্নাহার লাইনির একান্ত  একান্ত আলাপ চারিতায় মির্জা আশ্রাফুল জামান রাসেল জানান, তিনি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সদস্য নির্বাচিত হয়েছেন।

বর্তমানে তিনি ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের উপ-পাঠাগার বিষয়ক সম্পাদকের দায়িত্বে থেকে সাধারন সম্পাদকে লড়বেন বলে সাংবাদিকদেন নিশ্চিত করেছেন। একাধিক ছাত্রলীগ কর্মির সঙ্গে আলাপকালে তারা জানান, অত্যন্ত সদালাপী নিষ্ঠাবান ও নীতিতে অটুট মির্জা আশ্রাফুল জামান রাসেলের মত ছাত্রলীগ নেতার খুবই প্রয়োজন। এব্যাপারে মির্জা আশ্রাফুল জামান রাসেল বলেন, আমি দীর্ঘদিন যাবৎ একনিষ্ঠ ভাবে আওয়ামী ছাত্রলীগের সঙ্গে জড়িত।

সবসময়ই বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত হয়ে মাননীয় প্রধান মন্ত্রী আওয়ামীলীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালি করতেই আগামীতে ছাত্রলীগের সাধারন সম্পাদক পদে লড়াই করার প্রস্তুতি নিয়েছি। তিনি আরো বলেন আমি যদি মহানগর উত্তরের ছাত্রলীগ সাধারন সম্পাদক নির্বাচিত হই তাহলে ছাত্রলীগকে আরো সু-সংগঠিত ও শক্তিশালী করে গড়ে তুলব।

স/এষ্