বাঘারপাড়া (যশোর ) থেকে আজম খাঁনঃ সৃষ্টিকর্তার লীলা বোঝা বড়ই দায়। এদেশে কারো কারো বস্তা বস্তা অবৈধ টাকা গড়াগড়ি যাচ্ছে, অপরদিকে একই দেশের আলো বাতাসে বেড়ে ওঠা বাগধারা বাগবিধির সেই গাবরে পদ্মফুলের জলন্ত উদাহরন যশোর- নড়াইলের সীমান্তে অবস্থিত শিক্ষার ক্ষেত্রে ঐতিহ্যবাহী ১১খান এলাকার গুয়াখোলা গ্রামের শিক্ষার্থী মোহন ভট্রের ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকায় স্থান পেয়েও অর্থাভাবে ভর্তি সহ লেখা-পড়া অনিশ্চিত হয়র পড়েছে।
গুয়াখোলা গ্রামের হতদরিদ্র নিমাই ভট্রের ছেলে মোহন ভট্র ছাটবেলা হতেই অসম্ভব মধাবী। সে ৮ম শ্রনীতে এ(+) সহ মেধা তালিকায় বৃত্তি পেয়ছিল। গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয় হতে এসএসসি ও নড়াইল সরকারী ভিক্টোরিয়া কলেজ থেকে এইসএসসিতে এ(+) প্রাপ্ত হয়ে এবছরের ভর্তি পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকায় স্থান প্রাপ্ত হয়ে রসায়ন বিষয়ে ভর্তির সুযোগ পেয়েছে।
হতদরিদ্র কৃষক পিতার মাত্র ১০ কাঠা চাষের জমির ফসল তাদের পরিবারের ক্ষুৎ-পিপাসাই মেটে না। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সময় এবং মাঝে-মধ্যে কলেজ কামাই করে পড়ার খরচ চালানোর জন্য সে অন্যেরর ক্ষেতে কামলা হিসাবে কাজ করে টাকা যোগাড় করে বলে তার গ্রামের বাসিন্দা ও করিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিউলি ভৌমিক জানান। এমনকি তার হতদরিদ্র পিতার পক্ষে তার লেখা-পড়ার খরচ চালানো অসম্ভব বলে এলাকার অনকে জানিয়েছে ।
মোহন ভট্রের অসহায় পিতা তার এ মেধাবী সন্তানের অনিশ্চিত ভবিষ্যতের কথা চিন্তা করে শুধু চোঁখের পানিত বুক ভাসাচ্ছেন বলে জানা গেছে। এ ব্যাপারে মোহন ভট্র এ প্রতিবেদকের সঙ্গর দেখা করে তার অসহায়ত্বের কথা জানিয়ে হাওমাও করে অশ্রজলে বুক ভাসায়। তার মোবাইল নং ০১৭৯৬৩০২০০০ (বিক্যাশ একাউট)।
এই পথিবীর পরে কত ফুল ফোটে আর ঝরে- এমনি কর কি ঝরে যাবে গোবরে ফেটা এ পদ্মফুলটি!! প্রতিদিন পত্রিকার পাতায় দেখা যায় বস্তা বস্তা অবৈধ টাকার নানা মুখী খবর। অথচ দেশের সম্পদ হওয়ার সম্ভাবনাময়ী এ শিক্ষার্থীর লেখা-পড়ার দায়িত্ব কি সরকার বা রাষ্ট্র অথবা কোন স্বহৃদয়বান বিত্তশালী ব্যাক্তি গ্রহন করতর পারে না? রাষ্ট্র বা দানবীরদের অর্থায়নে এসব শিক্ষার্থীদরর সহায়তায় যদি একটি ফান্ড গড় উঠত তবে পথিবীটা এদের জন্যও হয়তো স্বর্গ হয়ে ধরা দিত।
স/এষ্

