ঢাকাবুধবার , ১৬ মে ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে দীর্ঘ যানযট

admin
মে ১৬, ২০১৮ ৪:৪০ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জের লিংক রোডে দীর্ঘ যানযটে নাকাল অবস্থা সাধারণ যাত্রীদের। বুধবার (১৬) মে সকাল থেকে যানযটের মুখে পড়ে কর্মব্যস্ত সাধারণ মানুষ। এ সড়কে ১৫ কি. মি. এলাকায় যানজট ছাড়াও জালকুড়ি থেকে সাইনবোর্ড পর্যন্ত সড়কে যানজট পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে।

বুধবার সকাল থেকে শুরু হওয়া এ দীর্ঘ যানজট দুপুর পেড়িয়ে গেলেও এখন পর্যন্ত কাটেনি ভোগান্তি। এতে ঘণ্টার পর ঘণ্টা যাত্রীদের রাস্তায় কাটাতে হচ্ছে। যানজট স্থায়ী না হলেও যানবাহনের অতিরিক্ত চাপের কারণে নারায়ণগঞ্জ ঢাকা ৩০-৪০মিনিটের যাতায়াতে সময় লাগছে ২-৩ ঘন্টা। ঢাকামুখী সড়কে পণ্যবাহী যানবাহন প্রবেশ করতে না পারায় যানজট দেখা দিয়েছে বলে হাইওয়ে দাবি করছে পুলিশ।

এদিকে গত রোববার রাত থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট শুরু হয়। যানবাহনের চাপে দাউদকান্দির গোমতী সেতু, মুন্সীগঞ্জর মেঘনা ও নারায়ণগঞ্জের কাঁচপুর সেতু কেন্দ্রীক যানজট ক্রমেই বাড়ছে। গত ৩দিন ধরে চট্টগ্রাম থেকে ঢাকাগামী পণ্যবাহী যানজটের চাপে অনেকটা নাকাল হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা।

বুধবার মহাসড়কের চান্দিনার মাধাইয়া থেকে দাউদকান্দির টোল প্লাজা পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। আর এতে মহাসড়কে চলাচলকারী যাত্রীদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়েছে। এর প্রভাব এখন নারায়ণগঞ্জ -ঢাকা লিংক রোডে পড়েছে।

স/এষ্