ঢাকাশুক্রবার , ১০ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট

admin
ফেব্রুয়ারি ১০, ২০১৭ ১২:৪৩ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল ও চন্দ্রা-নবীনগর সড়কে প্রায় ৩০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। শুক্রবার ভোর থেকে এ যানজট সৃষ্টি হয়েছে।

গাজীপুরের কোনাবাড়ী হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার ভোর সাড়ে চারটার দিকে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই এলাকায় একটি ব্রিজের উপর ট্রাক বিকল হয়ে পড়ে। এরপর থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। সকালে বিকল হওয়া ট্রাকটি সরিয়ে নিলে থেমে থেমে ধীরগতিতে যান চলাচল শুরু হয়।

সালনা হাইওয়ে থানার ওসি মো. হোসেন সরকার জানান, শুক্রবার ছুটি থাকায় অতিরিক্ত গাড়ির চাপ। তবে হাইওয়ে পুলিশ যানজট নিরসনে কাজ করছে।

স/শা