হাসান মাহমুদ মিলু, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ঢাকা টাইমস ও এই সময় সম্পাদক আরিফুর রহমান দোলনের নিকট চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বোয়ালমারী রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)।
আজ সোমবার দুপুরে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন বোয়ালমারী মিডিয়া হাউজে সংগঠনটির সভাপতি আমীর চারু বাবলুর সভাপতিত্বে ও মুস্তাফিজুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাপ্তাহিক চন্দনা সম্পাদক কাজী হাসান ফিরোজ, বোয়ালমারী বার্তা সম্পাদক এ্যাড. কোরবান আলী, যুগান্তর প্রতিনিধি সেলিম রেজা লিপন, সমকাল প্রতিনিধি কাজী আমিনুল ইসলাম, দিনকাল প্রতিনিধি মো. আনোয়ার হোসেন, ভোরের কাগজ প্রতিনিধি কামরুল সিকদার।
অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন মো. সেলিম বিশ্বাস, পাক্ষিক নজীর বাংলা সম্পাদক, সাইফুল্লাহ নজীর মামুন, চমকনিউজ’র প্রতিনিধি হাসান মাহমুদ মিলু, এসটিভি’র ইলিয়াস মোল্যা, গণমুক্তি’র বিপ্লব আহমেদ, সনৎ চক্রবর্তী, ওলিয়ার শেখ প্রমুখ। উল্লেখ্য, গত ২৩ নভেম্বর শাহাদত পরিচয়ে এক ব্যক্তি দোলনের মোবাইলে ফোন করে মোটা অঙ্কের চাঁদা দাবি করে প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় দোলন রমনা মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।
বক্তারা আরিফুর রহমান দোলনকে প্রাণনাশের হুমকি দেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হুমকিদাতা সন্ত্রাসীকে দ্রুত শনাক্ত করে বিচারের মুখোমুখি করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
স/এ্ষ

