ঢাকারবিবার , ১৯ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ঢাকা আসছেন নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী

admin
ফেব্রুয়ারি ১৯, ২০১৭ ৭:০২ পূর্বাহ্ণ
Link Copied!

ভাষা শহীদদের প্রতি সম্মান জানাতে বাংলাদেশের আমন্ত্রণে ঢাকায় আসছেন নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী বোর্গ ব্রেন্ডে।

রোববার দুপুরে তিন দিনের রাষ্ট্রীয় সফরে তিনি ঢাকা এসে পৌঁছবেন৷  আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন বোর্গ ব্রেন্ডে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে৷

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রতি আগ্রহ থাকায় তাকে ভাষা শহীদদের এ রাষ্ট্রীয় আনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বিশ্বের দরবারে আন্তর্জাতিক মাতৃভাষাকে ছড়িয়ে দিতেই একুশে ফেব্রুয়ারিতে আমন্ত্রণ জানানো হয়েছে বোর্গ ব্রেন্ডকে৷ একুশের প্রথম প্রহরে নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী শহীদ মিনারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন। এ সফরে বোর্গ ব্রেন্ডে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।

সফর শেষে ২১ ফেব্রুয়ারি সন্ধ্যায় ঢাকা ত্যাগ করবেন বোর্গ ব্রেন্ডে।

স/শা