কৃষ্ণ চন্দ্র রাজবংশী মানিকগঞ্জ প্রতিনিধি: ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জের শিবালয় উপজেলার ফলসাটিয়া এলাকায় বাস-ট্রাক সংঘর্ষে দুই জন নিহত হয়েছে। একই দুর্ঘটনায় আহত হয়েছে কমপক্ষে আরও ১২ জন।
শনিবার দিনগত রাত ১২ টার দিকে ওই দুর্ঘটনা ঘটে।
বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়ামিন উদ দৌলা চমক নিউজ কে বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে ফরিদপুরমুখী সাউথ লাইন পরিবহনের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে করে বাসের চালক ও এক যাত্রী দুর্ঘটনাস্থলে নিহত হয়।
একই দুর্ঘটনায় আহত হয় কমপক্ষে আরও ১২ বাসযাত্রী। এর মধ্যে কয়েক জনের অবস্থা বেশ আশঙ্কাজনক। আহতদেরকে উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতাল ও আশেপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে দুর্ঘটনায় নিহত বাসচালক ও যাত্রীর নাম পরিচয় তাৎক্ষনিকভাবে জানা যায়নি। নিহতদের মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান হাইওয়ে পুলিশের ইনচার্জ ইয়ামিন উদ দৌলা।
স/এষ্

