নিজস্ব প্রতিনিধি : ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আগুন লেগেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মেলায় এই আগুন লাগে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে ডিউটি অফিসার লিমা খানম বলেন, আগুন লাগার পরপরই আগুন নিয়ন্ত্রণে পাঁচটি ইউনিট কাজ শুরু করেছে। আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। প্রাথমিকভাবে এর চেয়ে বেশি কিছু জানা যায়নি।
স/এষ্

