ঢাকাবৃহস্পতিবার , ৪ জানুয়ারি ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ঢাকায় ভোট ২৬ ফেব্রুয়ারি, ব্রাহ্মণবাড়িয়া গাইবান্ধায় ১৩ মার্চ

admin
জানুয়ারি ৪, ২০১৮ ৮:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে আগামী ২৬ ফেব্রুয়ারি উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া-১ এবং গাইবান্ধা-১ আসনের উপনির্বাচনের জন্য ১৩ মার্চ দিন নির্ধারণ করা হয়েছে।

নির্বাচন কমিশনের বৈঠকে বৃহস্পতিবার এ সিদ্ধান্ত হয়েছে।

বৈঠকে ঢাকার নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ৯ জানুয়ারি। আর দুই সংসদীয় আসনে উপ নির্বাচনের বিস্তারিত সময়সূচি ৫ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে।

বৈঠক শেষে নির্বাচন কমিশন সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব হেলালুউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে যুক্ত হওয়া নতুন ৩৬টি ওয়ার্ডেও একই দিন সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর জন্য প্রজ্ঞাপন জারির প্রয়োজন হবে না। বর্তমান সিটি করপোরেশনের মেয়াদ যতদিন বাকি আছে, নির্বাচিত নতুন কাউন্সিলরদের মেয়াদ হবে ততদিন।

২০১৫ সালের ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আনিসুল হক ৪ লাখ ৬০ হাজার ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছিলেন। গত ৩০ নভেম্বর লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় মেয়র আনিসুল হক মারা যান। এরপর ৪ ডিসেম্বর মেয়রের পদ শূন্য ঘোষণা করা হয়। এর ফলে ৯০ দিনের মধ্যে আরেকটি নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা তৈরি হয়।

অন্যদিকে সড়ক দুর্ঘটনায় আহত গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের আওয়ামী লীগ-দলীয় সাংসদ গোলাম মোস্তফা আহমেদ (৬৫) গত ১৯ ডিসেম্বর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যান। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গত ১৬ ডিসেম্বর সকালে চিকিৎসাধীন অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য ছায়েদুল হক (৭৫) মৃত্যুবরণ করেন। পরে এই দুটি আসন শূন্য ঘোষণা করা হয়।

স/এষ্