ঢাকাশুক্রবার , ১ ডিসেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ঢাকায় ফিরছে বিপিএল

admin
ডিসেম্বর ১, ২০১৭ ১২:১০ পূর্বাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম পর্ব শেষে আবার ঢাকায় ফিরছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের (বিপিএল) পঞ্চম আসর। গত ২১ নভেম্বর ঢাকার প্রথম পর্ব শেষে ২৪ নভেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গড়িয়েছে গ্রুপ পর্বের ১০টি ম্যাচ।

ঢাকার দ্বিতীয় ও শেষ পর্বের শুরু হবে আগামী ২ ডিসেম্বর থেকে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওই দিন টুর্নামেন্টের ৩৫তম ম্যাচে দুপুর ১টায় রংপুর রাইডার্সের মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আর দিনের অপর ম্যাচে রাজশাহী কিংসকে মোকাবেলা করবে ঢাকা ডায়নামাইটস।

উল্লেখ্য, ঢাকার বাইরে প্রথম পর্বটি অনুষ্ঠিত হয়েছিল ৪ থেকে ৮ নভেম্বর। প্রথমবারের মতো সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পর্দা উঠেছিলো দেশের ঘরোয়া ক্রিকেটের সবচাইতে জাঁকজমকপূর্ণ এই আসরের।

স/মা