মতিউর রহমানঃ ঢাকাস্থ কোম্পানীগঞ্জ স্টুডেন্টস ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও ঢাকায় অবস্থানরত কোম্পানীগঞ্জ উপজেলার শিক্ষার্থীদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল ১১ই মে রোজ শনিবার বেলা ৩ ঘটিকায় বিশ্ব সাহিত্য কেন্দ্রে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। “নাড়ির টানে ঐক্যবদ্ধ আমরা “ এই স্লোগানকে সামনে রেখে সংঙ্গবদ্ধ হয় কোম্পানীগঞ্জ স্টুডেন্টস ফাউন্ডেশনের সদস্যরা।
সংগঠনের সভাপতি সাইফুদ্দিন পাবেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মাহবুবের পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মনু মেডিকেল কলেজের গ্যাস্ট্রো এন্টোলজিস্ট ডা:মোস্তফা সৈকত ইমরান, এশিয়ান ইউনির্ভাসিটির লেকচারার মোঃ আলা উদ্দিন, সুপ্রিমকোর্টের এডভোকেট ইউনুছ সুমন, কোম্পানীগঞ্জ স্টুডেন্টস ফাউন্ডেশনের সাবেক সভাপতি মাহবুবুর রহমান, উই ফর ইউ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক জাকির হোসেন প্রমুখ।
আমন্ত্রিত অতিথিরা তাদের বক্তব্যে বলেন: বিজ্ঞান ও প্রযুক্তির সাথে তালমিলিয়ে নিজেকে চতুর্থ শিল্প বিপ্লবের যুগের জন্য প্রস্তুত করে নিতে হবে। নৈতিকতা সম্পূর্ণ মানুষ হতে হবে। পাবলিক কিংবা প্রাইভেট যে কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ো না কেন নিজেকে একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য মেধা ও যোগ্যতার সমন্বয়ে প্রস্তুত করতে হবে। প্রত্যেক স্বাবলম্বী ব্যক্তিরা গরিব ছাএদের দায়িত্ব গ্রহন করতে হবে।
সভাপতি তার বক্তব্যে বলেন: আমাদের এই সংগঠনটি চারটি ডিপার্টমেন্ট নিয়ে কাজ করে থাকে স্কলারশিপ, ব্লাড ডোনেশন, সমাজ কল্যাণ ও ছাত্রকল্যাণ। এই সংগঠনের মাধ্যমে বিভিন্ন ক্যারিয়ার বিষয়ক প্রোগ্রামের আয়োজন করা হয়। ঈদের দ্বিতীয় দিন ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান করা হয় নিজ উপজেলায়। ভবিষ্যতে আমরা এই সংগঠনের মাধ্যমে সব সময় কোম্পানীগঞ্জ থেকে আগত শিক্ষার্থীদের সহযোগিতায় কাজ করে যাব বলে আশা ব্যক্ত করেন।
স/এষ্

