এলাকাবাসীর প্রশ্ন- আদালত বড় না পুলিশ বড় ?
আব্দুর রউফ মিয়া : ডিএমপির কদমতলী থানা এলাকার একটি মামলাকে কেন্দ্র করে তোলপাড় সৃষ্টি হয়েছে। আদালতের নির্দেশ অমান্য করে কদমতলী থানার দারোগা মো: ইকবাল হোসেন গত ২৮/০৬/১৯ইং তারিখে সাক্ষরিত এক নোটিশ নিয়ে রাত আনুমানিক ১০টায় বিপুল পরিমাণ লোকজন নিয়ে ১৬১০ দক্ষিণ দনিয়া আবদুল হাকিম ও মমতাজ বেগম এর বাড়িতে প্রবেশ করে।
তাদের উদ্দেশ্য ছিল বাড়িটি দখল করা। বাড়িতে ঢুকে ইকবাল বাড়িতে অবস্থান করা সবাইকে বাড়ি ত্যাগের নির্দেশ দেয়। দারোগা নোটিশে উল্লেখ করেন, তিন কার্যদিবসের মধ্যে তার নিকট এসে বাড়ির মালিককে হাজির হতে হবে এবং স্বাক্ষ্য প্রমান নিয়ে আসতে হবে।
উল্লেখ্য যে, উক্ত বাড়ির মালিক আব্দুল হাকিম ও তার স্ত্রী মমতাজ ঢাকা কোর্টে তার প্রতিপক্ষ আল আমিন, পিতা- আলী আহমদ, এমডি ‘প্যারেন্টস হাউজ বিল্ডার্স প্রাইভেট লিমিটেড’ এর বিরুদ্ধে ঢাকা কোর্টে একটি মামলা নং ৮৫/২০১৯ তারিখ ১৭/০৬/২০১৯ ইং ধারা ১৪৫ দায়ের করেন।
এর প্রেক্ষিতে আদালত কদমতলী থানাকে ঘটাস্থলে শান্তি শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেন এবং সংশ্লিষ্ট এসি ল্যান্ডকে জমির দখল সংক্রান্ত প্রকৃত তথ্য জানানোর নির্দেশ দেন।
এ নির্দেশ অমান্য করে কদমতলী থানার কতিপয় মালিককে হুমকি দেন। তারা রক্ষক হযে ভঙ্ককের ভূমিকা পালন করেন। এ ঘটনায় পুরো এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়।
এলাকাবাসী প্রশ্ন করে আদালত বড় নাকি পুলিশ বড় ? কার ক্ষমতা বেশি ?
স/এষ্

