ঢাকাশনিবার , ২০ মে ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপ-উপচার্য মাহাবুব-উল-হক মজুমদার

admin
মে ২০, ২০১৭ ৫:৪৩ অপরাহ্ণ
Link Copied!

প্রফেসর ড. এস এম মাহাবুব-উল-হক মজুমদার ১৮ মে,২০১৭ তারিখে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে উপ-উপাচার্য হিসেবে যোগদান করেছেন। মহামান্য রাস্ট্রপতি ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চ্যান্সেলর আবদুল হামিদ এর অনুমোদনক্রমে তিনি এ পদে যোগদান করেন। ১৭ মে ২০১৭ তারিখে স্বাক্ষরিত শিক্ষামন্ত্রনালয়ের প্রেরিত পত্রের আলোকে বিশ^বিদ্যালয়ের ট্র্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোঃ সবুর খানের হাতে যোগদান পত্র তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে এ পদে যোগদান করেন। যোগদানকালে বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. প্রকৌশরী এ কে এম ফজলুল হক, পরিচালক ( হিসাব ও অর্থ) মোঃ মমিনুল হক মজুমদার, পরিচালক (প্রশাসন) মোহম্মদ ইমরান হোসেন সহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যোগদানকালে ট্র্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোঃ সবুর খান নবনিযুক্ত উপ-উপাচার্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
উপ-উপাচায পদে যোগ দেয়ার আগে প্রফেসর মাহাবুব বিশ^বিদ্যালয়ের বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি অনুষদের ডীন এর দায়িত্ব পালন করিেছলেন। তিনি ১০৭০ সালে চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে রসায়ন বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান এবং বিম্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্ব পালন করেন। তিনি ২০০০-২০০৩ সাল পর্যন্ত জাতীয় বিশ^বিদ্যালয়ের কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডীন এর দায়িত্ব পালন করেন।
প্রফেসর ড. এস এম মাহাবুব-উল-হক মজুমদার ২০০৫ সালে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে টেক্সটাইল ইহ্জিনিয়ারিং বিভাগের প্রধান হিসেবে যোগদান করেন। পরবর্তীতে পরীক্ষা নিয়ন্ত্রকসহ অনেক গুরুত্বপূর্ন পদে দায়িত্ব পালন করেন।
সুদীর্ঘ শিক্ষকতা জীবনে প্রফেসর মাহাবুব মেধা বৃত্তি, ইউনেস্কো ফেলোশিপ ও ব্রিটিশ কাউন্সিল বৃত্তি লাভ করেন। তিনি বাংলাদেশ এসোসিয়েশন ফর দি এডভান্সমেন্ট অব সায়েন্সস ও বাংলাদেশ ক্যামিক্যাল বাউন্সিল এর অঅজীবন সদস্য এবং আমেরিকান বায়োগ্রাফিক্যাল ইন্সটিটিউট এর পরামর্শক সম্পাদক হিসেবে কাজ করছেন।

স/এষ্