ঢাকাশনিবার , ৬ মে ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির “গ্লোবাল ইনক্লুসান এওয়ার্ড-২০১৭” অর্জন

admin
মে ৬, ২০১৭ ৭:৪৮ অপরাহ্ণ
Link Copied!

“গ্লোবাল ইনক্লুসান এওয়ার্ড-২০১৭” পেল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক ‘বাংলাদেশ ব্যাংক’ ও দেশের প্রথম জব পোর্টাল জবসবিডি ডট কম সহ বাংলাদেশের ৩ প্রতিষ্ঠান। গ্লোবাল মানিউইক অ্যাওয়ার্ড ক্যাটাগরিতে ১৯টি দেশের সাথে প্রতিযোগীতা করে এই পুরস্কার পায় বাংলাদেশ। সম্প্রতি জার্মানীর বার্লিনে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান মোঃ সবুর খান ও বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ পুরস্কার গ্রহন করেন।
প্রসঙ্গত, জি-২০ এর জার্মান প্রেসিডেন্সির সহায়তায় চাইল্ড এন্ড ই্য়ুথ ফাইন্যান্স ইন্টারন্যাশনাল (সিওয়াইএফআই) ২০১২ সাল থেকে একাধিক ক্যাটাগরিতে এ পুরস্কার দিয়ে আসছে। বাংলাদেশে ২০১২ সাল থেকে বিশে^ও ১৬০ টি দেশের সাথে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রতিবছর মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের সহায়তায় ‘গ্লোবাল মানি উইক’ কার্যক্রম পরিচালনা করে আসছে এবং এ বছর জবসবিডিডট কমের (সিওয়াইএফআই এর প্রধান প্রশিক্ষণ সহযোগী) সহায়তায় শিশু ও তরুণদের আর্থিক সেবার সুযোগ দান, তাদের অর্থনৈতিক অধিকারের সচেতনতা বৃদ্ধি, সম্পদ গঠনে শিশু ও তরুনদের ক্ষমতায়ন, ভবিশ্যতে তাদের বিনিয়োগ ্এবং দারিদ্র চক্র থেকে বেরিয়ে আসার বিষয়ে রাজধানী থেকে তৃনমূল পর্যন্ত ব্যাপক প্রচারনা কার্যক্রম পরিচালনা করে।
ক্যাপশনঃ সম্প্রতি জার্মানীর বার্লিনে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান মোঃ সবুর খান ও বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে “গ্লোবাল ইনক্লুসান এওয়ার্ড-২০১৭”।

স/এষ্