ঢাকাবৃহস্পতিবার , ১৮ জুলাই ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ডোমারে বর্ষার আগেই ছাতার দোকানে উপচে পড়া ভীড়

admin
জুলাই ১৮, ২০১৯ ২:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

আবু মোতালেব হোসেন,নীলফামারী প্রতিনিধিঃ কথায় বলে, শীতের দিনে কাথা, গরম কালে তালের পাখা, আর বর্যা কালে ছাতা। সময়ের সাথে ওই সব জিনিষের কদর বাড়ে অনেকটাই।

সোমবার সকালে বৃষ্টিতে ভিজে ডোমার বাজারের রেল লাইনের উপরে বসা ছাতা মেরামত কারীর দোকানে পুরাতন ছাতা নিয়ে নানা বয়সের মানুষের উপচে পড়া ভীড় ছিল চোখে পড়ার মতো।

শত ব্যস্ততার মাঝেও কথা হয় দোকানী নূরল হকে’র সাথে। ডোমার সদর ইউনিয়নের ছোট রাউতা ২নং ওয়ার্ডের জোড়পাখুড়ী মুন্সি পাড়া গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে নুরল হক (৬৫), নিজের জমি জমা নেই ৩’শতক জমির উপর বাড়ী করে স্ত্রী ও ৩ সন্তান নিয়ে অতি কষ্টে জীবন যাপন করছে নূরল হক।

ছবি তুলতে গিয়ে প্রশ্ন করলে নূরল হক হেসে চমক নিউজকে বলেন, ছবি তুলি কি হবে বাহে, হামার খবর কাহোয় নেয় না।

মনের কষ্ট মনতে থাকে কাহোয় শুনিবার চায় না। প্রশ্নের জবাবে তিনি বলেন, শুধু বর্ষার দিন আসলে আমাদের পুরাতন ছাতা মেরামতের কাজ চলে। অন্য সময় মানুষের বাড়ীতে দিন মুজুরীর কাজ করে সংসার চালাতে হয়।

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৫০/৬০টি ছাতার কাজ করি। এতে করে প্রতিদিন ৪/৫ শত টাকা আয় হয়। সরকারী সুযোগ সুবিধার কথা জানতে চাইলে তিনি বলেন, ৬৫ বছর বয়স চলছে তবুও মেম্বার চেয়ারম্যানের চোখে পড়ে না। বয়স্ক ভাতা তো দুরের কথা একটা চাউল বা গমের স্লিপ পর্যন্ত ভাগ্যে জোটে না।

বাপ দাদার পৌত্রিক পেশা তাই ঘরে বসে না থেকে যা আসে তা দিয়ে সংসার চলে অতি কষ্টে।

স/এষ্