ঢাকাসোমবার , ১৮ নভেম্বর ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

 ডেলিগেট কার্ড নিয়ে গৌরীপুরে যুবদলে টানটান উত্তেজনা রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা 

চমক নিউজ, ময়মানসিংহ
নভেম্বর ১৮, ২০২৪ ১:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

ডেলিগেট কার্ড নিয়ে গৌরীপুরে যুবদলে টানটান উত্তেজনা রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা 

গৌরীপুর প্রতিনিধি– ১৮ নভেম্বর সোমবার ময়মনসিংহ জেলা ও মহানগর যুবদল,ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ কর্মীসভায় ডেলিগেট কার্ড নিয়ে গৌরীপুরে যুবদল নেতা কর্মীদের মাঝে টানটান উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা দেখা দিয়েছে।

পৌর যুবদলের আহবায়ক সুজিত কুমার দাস অভিযোগ তুলে বলেন, ১৮ নভেম্বর সোমবার ময়মনসিংহ জেলা স্কুল হোস্টেল মাঠে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হবে।

সেই সভায় উপজেলা যুবদলের সুপার ফাইভ ও প্রতি ইউনিয়নের সভাপতি সাধারন সম্পাদকসহ মোট ২৫ জন এবং পৌর যুবদলের ৯ টি ওয়ার্ডে সভাপতি, সাধারন সম্পাদক ও সুপার ফাইভসহ ২৩ টি ডেলিগেট কার্ড দেওয়ার কথা থাকলেও ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সভাপতি শামছুল হক নিজের পছন্দের লোকদের ডেলিগেট কার্ড দিচ্ছে। যা নিয়ে নেতা কর্মীদের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে।

এ ব্যাপারে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সভাপতি শামছুল হকের সাথে মোবাইল ফোনে ( রাত ১২টা ৩১ মিনিটে ) যোগাযোগ করলে তিনি পরিশ্রান্ত বলে ফোন কেটে দেন।

স/বি