ঢাকাসোমবার , ১০ এপ্রিল ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ডিবি পুলিশের অভিযানে ঝালকাঠিতে সাজাপ্রাপ্ত আসামী আটক


এপ্রিল ১০, ২০১৭ ৩:৫৬ অপরাহ্ণ
Link Copied!

খাইরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির ডিবি পুলিশ সাজাপ্রাপ্ত একাধিক ডাকাতি মামলার পলাতক আসামী দেলোয়ার হোসেন রাঢ়ীকে (৪৫) আটক করেছে।

সোমবার দুপুর ২ টায় শহরের সাধনা মোড় থেকে ডিবি পুলিশ তাকে আটক করে। গ্রেপ্তার দেলোয়ার হোসেন রাঢ়ী বরিশালের বানারীপারা থানার উত্তরকুল গ্রামের বাসিন্দা।

জানা গেছে, দেলোয়ার হোসেন রাঢ়ী আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। ঝালকাঠি থানায় গত ২৯/১২/১৪ ইং তারিখে দায়ের হওয়া ৩০ নম্বর মামলার সাজাপ্রাপ্ত কুখ্যত আসামী দেলোয়ার হোসেন রাঢ়ী।

ঝালকাঠি ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান ও এস আই আমিনুল ইসলাম সোমবার গোপন সংবাদের ভিত্ত্বিতে ডিবি পুলিশ একটি টিম তাকে আটক করে।

ডিবি পরির্দশক মো: কামরুজ্জামান জানায়, ঝালকাঠি থানায় ২০০৪ দায়ের হওয়া একটি মাদক মামলায় ঝালকাঠির আদালত তাকে তিন বছরের দন্ড দেয়। ওই মামলার পালাতোক আসামি দেলোয়ার। এছাড়াওতার বিরুদ্বে নারী নির্যাতন, মাদকসহ বোরহানউদ্দিন, নেছারাবাদ, নলছিটি ও টুঙ্গীপাড়া থানায় তার বিরুদ্ধে মামলা বিচারাধীন রয়েছে।

স/জনী