ঢাকাবুধবার , ১৩ ডিসেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ডিজিটাল মৃত্যু প্রমাণপত্র দিচ্ছে ঢামেক


ডিসেম্বর ১৩, ২০১৭ ৫:২৪ অপরাহ্ণ
Link Copied!

ডিজিটাল মৃত্যু প্রমাণপত্র (ডেথ সার্টিফিকেট) দিচ্ছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল।

গত ৯ ডিসেম্বর শনিবার থেকে মৃত্যুর কারণ উল্লেখিত নতুন এ সার্টিফিকেট দেওয়া শুরু করেছেন সব বিভাগ ও ওয়ার্ডের চিকিৎসকরা।

ঢামেক হাসপাতালের মর্গ অফিসে দেখা গেছে, বিভিন্ন ওয়ার্ডের মৃত ব্যক্তিদের স্বজনদের দেওয়া হচ্ছে নতুন ডিজিটাল মৃত্যুর প্রমাণপত্র। তাতে ইংরেজিতে মৃত ব্যক্তির নামসহ মৃত্যুর কারণ উল্লেখ করছেন চিকিৎসকরা।

মর্গ অফিস সূত্রে জানা গেছে, সার্টিফিকেটের ৩টি কপি তৈরি করে দুই কপি দেওয়া হচ্ছে মৃতের স্বজনদের। বাকি কপিটি অফিসে সংরক্ষিত থাকবে।

ঢামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন জানান, ‘ডিজিটাল মৃত্যুর প্রমাণপত্র’ প্রকল্পটি পাইলট হিসেবে বাস্তবায়িত হচ্ছে। ইন্টার্নসহ প্রায় ১ হাজার ২০০ চিকিৎসককে এর ওপরে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, নতুন এই প্রমাণপত্রের তিনটি কপির মধ্যে সাদা রঙেরটি হাসপাতালের অফিসে রেখে বাকি দুই কপি মৃত ব্যক্তির স্বজনদের দেওয়া হবে। স্বজনেরা এক কপি নিজেদের কাছে রেখে অন্যটি জমা দেবেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলার অথবা ইউপি চেয়ারম্যানের কার্যালয়ে।

প্রমাণপত্রটি নিতে মৃত ব্যক্তির জাতীয় পরিচয়পত্রের নম্বর ও শিশুদের ক্ষেত্রে জন্ম নিবন্ধনের প্রয়োজনের কথা উল্লেখ করা হয়েছে বলেও জানান পরিচালক।

 স/শা