ঢাকাবুধবার , ২ সেপ্টেম্বর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ডিজিটাল নিরাপত্তা আইনে বরখাস্ত ইউপি চেয়ারম্যান

nayem ahmed
সেপ্টেম্বর ২, ২০২০ ৬:০৮ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টারঃ যশোরের বাঘারপাড়া উপজেলার বাসুয়াড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাইদ সরদারকে ডিজিটাল নিরাপত্তা আইনে বরখাস্ত করা হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উনয়ন ও সমবায় মন্ত্রাণালয়ের স্থানীয় সরকার বিভাগ গত সোমবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। বাঘারপাড়া উপজেলা প্রশাসন গতকাল মঙ্গলবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছে।

স্থানীয় সরকার, পল্লী উনয়ন ও সমবায় মন্ত্রাণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ ইফতেখার আহম্মদ চৌধুরীর ৩১ আগষ্ট স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, চেয়ারম্যান আবু সাইদ সরদার দীর্ঘদিন যাবৎ শ্রমজীবি মানুষর জাতীয় পরিচয়পত্র ও আঙ্গুলর ছাপ ব্যবহারর মাধ্যমে বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইলের সিম রজিষ্ট্রশেন করে দেশের বিভিন্ন স্থানে অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করার অভিযাগে তার বিরুদ্ধে বাঘারপাড়া থানায় ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর

৯৬(৩) ধারায় দায়েরকৃত মামলা নং ১২, তারিখ ২১/০৫/২০১৯ এবং নড়াইল সদর থানার টেলিযোগাযোগ আইন ২০০১ এর ৭৩/৭৪ ধারায় দায়েরকৃত মামলা নং ১৩, তারিখ ১৯/১০/২০১৯ বিচারাধীন রয়েছে এবং জেলা প্রশাসক, যশোর বর্ণিত ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০১৯ অনুযায়ী ব্যবস্থা গ্রহনের সুপারিশ করেছেন, সেহেতু

বাসুয়াড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাইদ সরদার কর্তৃক সংঘটিত অপরাধমূলক কার্যক্রম পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয় পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ৩৪(১) অনুযায়ি উল্লেখিত ইউপি চেয়ারম্যানকে তার স্বীয় পদ হতে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান সাঈদ সরদার সাংবাদিকদেরকে বলেন, “এ মামলা রাজনৈতিক ও ষড়যন্ত্রমূলক । যা আইনগতভাবে মোকাবেলা করা হবে।”

 

স/এন