ঢাকাবুধবার , ২৯ সেপ্টেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ডিএসইর প্রধান সূচক ৭ হাজার ৩০০ পয়েন্ট অতিক্রম

admin
সেপ্টেম্বর ২৯, ২০২১ ৭:১৪ অপরাহ্ণ
Link Copied!

ডিএসইর প্রধান সূচক ৭ হাজার ৩০০ পয়েন্ট অতিক্রম

নিজস্ব প্রতিবেদক : দেশের শেয়ারবাজার আগের দিনের ধারাবাহিকতায় সপ্তাহের চতুর্থ কার্যদিবসও সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে দুই রেকর্ডে হয়েছে।

এদিন ডিএসইর দুইটি মূল্য সুচকই অতীতের সব রেকর্ড ভেঙ্গে ইতিহাসের সর্বোচ্চ অবস্থানে রয়েছে। ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৫ পয়েন্ট বেড়ে ৭ হাজার ৩০০ পয়েন্টের মাইলফলক অতিক্রম করেছে। যা সূচকটির ইতিহাসে সর্বোচ্চ অবস্থান। সূচকটি ২০১৩ সালের ২৭ জানুয়ারি চালু হয়েছিল।

এ ছাড়া অপর একটি সূচকও অতীতের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ অবস্থানে রয়েছে। ডিএসই ৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৬৯৬ পয়েন্টে।

গতকাল ডিএসইতে লেনদেন শুরু হয় বেশির ভাগ প্রতিষ্ঠানের দাম বাড়ার মাধ্যমে। ফলে প্রথম মিনিটেই ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৫ পয়েন্ট বেড়ে যায়। লেনদেনের প্রথম দুই ঘণ্টা সূচকের এ ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকলেও দুপুর ১২টার পর একের পর এক প্রতিষ্ঠান দর হারাতে থাকে।

ফলে নিচের দিকে নামতে থাকে সূচক। অবশ্য এর মধ্যেও দাম বাড়ার ধারা ধরে রাখে বেশিরভাগ আর্থিক প্রতিষ্ঠান। ফলে পতনের হাত থেকে রক্ষা পায় শেয়ারবাজার। ডিএসইতে দিনের লেনদেন শেষে ১৫টি আর্থিক প্রতিষ্ঠান দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে তিনটির এবং চারটির দাম অপরিবর্তিত রয়েছে।

অন্যদিকে সব খাত মিলে ডিএসইতে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ১১৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ২২৩টির। আর ৩৮টির দাম অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে লেনদেন হয়েছে দুই হাজার ২৬৯ কোটি ৪৬ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় দুই হাজার ১৩৫ কোটি ৭৩ লাখ টাকা। সেই হিসাবে লেনদেন বেড়েছে ১৩৩ কোটি ৭৩ লাখ টাকা।

স/এষ্