ঢাকাসোমবার , ২০ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ডাবল সেঞ্চুরি হাঁকালেন তুষার ইমরান

admin
ফেব্রুয়ারি ২০, ২০১৭ ১১:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) এ গতকাল অপরাজিত সেঞ্চুরি করে দিন শেষ করেছিলেন একসময়কার জাতীয় দলের ক্রিকেটার তুষার ইমরান। আজ সেঞ্চুরিকে টেনে নিয়ে গেলেন ডাবল সেঞ্চুরিতে। প্রথম শ্রেণির ক্যারিয়ারে এটি তার দ্বিতীয় ডাবল সেঞ্চুরি।  প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের হয়ে বিসিবি উত্তরাঞ্চলের বিপক্ষে তার এই অনন্য ইনিংস।

বিকেএসপিতে গতকালই প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ৯ হাজার রান পূর্ণ করেছিলেন তুষার।  প্রথম দিন শেষে ১২৭ রানে অপরাজিত ছিলেন তিনি। তার সঙ্গী শাহরিয়ার নাফীস ৭৪ রানেই থামেন। তুষারের সঙ্গে তার জুটি দাঁড়ায় ২১৫ রানের। কিন্তু থামেননি তুষার। তার ব্যাটে যেন রানের ফুলঝুড়ি ছুটছে।

৩৪৮ বলে ২১০ রানের অপরাজিত ইনিংস খেলার পথে তিনি ২২টি চার এবং ৩টি ছক্কা হাঁকিয়েছেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত তিনি ব্যাট করে চলছেন। তার নতুন সঙ্গী হয়েছেন মোসাদ্দেক হোসেন।

স/শা