ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া সীমান্ত থেকে ৩ বাংলাদেশী গরু ব্যবসায়ীকে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী(বিএসএফ) ধরে নিয়ে গেছে । আটককৃত ব্যবসায়ীদের বাড়ি এ উপজেলায় বিভিন্ন গ্রামে ।
স্থানীয়রা জানায়, রোববার ভোররাতে উপজেলার পাড়িয়া সীমান্তের ৩৮৫ পিলারের নিকটবর্তী ভারতের কাটাতার প্রাচারী এলাকা থেকে ভারতের সাতভিটা বিএসএফ চৌকির টহলরত জওয়ানরা ওই ৩ গরু ব্যবসায়ীকে আটক করে নিয়ে যায় । এই তিনজন হল- বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারী নয়াবাড়ি গ্রামের ইসমাইলের ছেলে আবু সাঈদ(২৩), মন্ডুমালা নয়াবাড়ি গ্রামের তফরুলের ছেলে পারুল হোসেন (২৪) ও হরিণমারী তারাঞ্জুবাড়ি গ্রামের সিরাজুলের ছেলে শাহ আলম(৩৫)।
এ বিষয়ে ঠাকুরগাঁও-৫০ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ হোসেন বলেন কাটাতারের বেড়া কাটার সময় ওই তিনজন কে বিএসএফ আটক করে ।
স/এষ্

