ঢাকাবুধবার , ১৩ জুন ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির ৮ কেজি ভারতীয় রূপা আটক 

admin
জুন ১৩, ২০১৮ ১২:০৩ অপরাহ্ণ
Link Copied!

ঠাকুরগাঁও প্রতিনিধি॥ ঠাকুরগাঁও এর সীমান্তে অভিযান চালিয়ে ৮ কেজি ওজনের ভারতীয় রূপা আটক করেছে ৫০ বিজিবি।
৫০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে চোষপাড়া বিওপির একটি বিশেষ টহল দল ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সীমান্ত পিলার ৩৭৯/৯-আর এর নিকটবর্তী এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ০৮ কেজি অবৈধ ভারতীয় রূপা আটক করতে সক্ষম হয়। আটককৃত রূপার মূল্য প্রায় ৫ লাখ টাকা বলে বিজিবি জানায়। ৫০ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।তিনি টেলিফোনে ঘটনার সত্যতা স্বীকার করে জানান , ঈদুর ফিতর কে সামনে রেখে বিজিবি’র চোরাচালান ও মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে।
স/এষ্