ঢাকাসোমবার , ২১ মে ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ঠাকুরগাঁওয়ে ভুমিহীনদের মানববন্ধন স্মারক লিপি পেশ

admin
মে ২১, ২০১৮ ৪:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ঠাকুরগাঁও প্রতিনিধি: প্রভাবশালীদের বে-আইনিভাবে খাস জমি দখল, ভুমিহীনদের বিরুদ্ধে হয়রানী মুলক মামলা- হামলার প্রতিবাদ এবং প্রকৃত ভুমিহীনদের মাঝে খাস বন্দোবস্ত সহ ৭ দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে ভুমিহীনরা মানববন্ধন করে ও জেলা প্রশাসক কে স্মারক লিপি দেয়।
সোমবার সকাল ১১টায় ভুমিহীনদের সংগঠন ”জন সংগঠনের ” নেতৃত্বে শতাধিক ভুমিহীন নারী-পুরুষ মিছিল করে স্থানীয় পাবলিক লাইব্রেরি মাঠে জড়ো হয় । পরে বিক্ষোভকারীরা খাস জমি সহ ৭ দফা দাবিতে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে মানববন্ধন কর্মসুচি পালন করে । এ সময় বক্তব্য দেন – রাজ কুমার , হেমবালা, সাংবাদিক মনসুর আলী, নাজমুল হক প্রমুখ ।
পরে ভুমিহীনরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান মন্ত্রীকে স্মারক লিপি দেয় ।

স/এষ্