ঢাকাশুক্রবার , ১৮ মে ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ঠাকুরগাঁওয়ে ব্যবসায়ীদের কাষ্টমস অফিস ঘেরাও বিক্ষোভ

admin
মে ১৮, ২০১৮ ৪:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ঠাকুরগাঁও প্রতিনিধি : অতিরিক্ত ভ্যাট আরোপ, ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব বহি জব্দ করা ও হয়রানীর প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে ব্যবসায়ীরা বিক্ষোভ এবং মহাসড়ক অবরোধ কর্মসুচি পালন করেছে ।

দুপুরে ব্যবসায়ীরা দোকান পাট বন্ধ করে মিছিল করে জেলা কাষ্টমস একসাইজ ও ভ্যাট অফিস ঘেরা করে । পরে আন্দোলনকারীরা ঠাকুরগাঁও দিনাজপুর মহাসড়ক একঘন্টা অবরোধ করে রাখে । এসময় সীমাহীন জনদুভোর্গ সৃষ্টি হয় ।দু’পক্ষ আলোচনায় সমঝোতার পর ব্যবসায়ীরা কর্মসুচি তুলে নেয় । আন্দোলন কারীদের নেতৃত্ব দেন চেম্বারের সভাপতি হাবিবুল ইসলাম বাবলু ।

সাংবাদিকদের কাছে চেম্বার সভাপতি অভিযোগ করে বলেন কাষ্টমস একসাইজ ও ভ্যাট অফিসের বিভাগীয় কর্মকর্তা ব্যবসায়ীদের ভ্যাট আদায়ের নাম করে ত্রাস সৃষ্টি করছে । তিনি আরও বলেন প্যাকেজ ভ্যাটের আওতায় যারা ভ্যাট পরিশোধ করেছে তাদের কেও ডবল ভ্যাট পরিশোধে চিঠি দেয়া হয়েছে । এছাড়া ব্যবসায়ীদের সম্মাান ক্ষুন্ন ও অহেতুক হয়রানী করছে সংশ্লিস্ট অফিস ।

এ বিষয়ে কাষ্টমস একসাইজ ও ভ্যাট অফিসের বিভাগীয় কর্মকর্তা মশিয়ার রহমান মন্ডল বলেন ব্যবসায়ীদের অভিযোগ সঠিক নয় উদ্দেশ্য মুলক ।

স/এষ্