ঢাকাবুধবার , ১৮ আগস্ট ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় কিশোর গ্রেফতার

admin
আগস্ট ১৮, ২০২১ ৭:২১ অপরাহ্ণ
Link Copied!

ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় কিশোর গ্রেফতার

সফিকুল ইসলাম শিল্পী, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁওয়ে চার বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের মামলায় জীবন সেন(১৩) নামের একজন কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার(১৮ আগস্ট) ভোরে ওই কিশোরের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম। এর আগে ধর্ষণের ঘটনায় ১৭ আগস্ট মঙ্গলবার বাদি হয়ে সদর থানায় একটি মামলা করেন শিশুটির বাবা।

গ্রেফতারকৃত কিশোর জীবন সেন (১৩)সদর উপজেলার সালন্দর ইউনিয়নের জামুরীপাড়া গ্রামের বিমল সেনের ছেলে।

মামলার বিবরণে যানা যায়,গত ১৭ আগস্ট মঙ্গলবার দুপুরে সদর উপজেলার জামুরীপাড়া এলাকায় বাসার পাশে বিমল সেনের বাসায় খেলতে যায় ওই শিশুটি। পরে তার বাসায় কেউ না থাকার সুযোগে বিমলের ছেলে জীবন সেন ওই শিশুকে ধর্ষণ করে। এসময় শিশুটি চিৎকার করলে তাকে ছেড়ে দেয় জীবন। পরবর্তীতে বিষয়টি শিশু তার মাকে অবগত করলে শিশুটির বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০’এর ৯(১) ধারায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম বলেন,তাৎক্ষণিক এই মামলার আসামী জীবন সেনকে গ্রেফতার করা হয়েছে। শিশুটির ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হবে। সেই সাথে গ্রেফতারকৃত আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

স/এষ্