ঢাকারবিবার , ১৮ আগস্ট ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

টোকে সংবাদ পাঠক ও শ্রোতা ফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত

admin
আগস্ট ১৮, ২০১৯ ১২:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : “আসুন সবাই মিলে আলোকিত মানুষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টোক সংবাদপত্র পাঠক ও ইলেকট্রনিকস মিডিয়া নিউজ শ্রোতা ফোরাম আয়োজিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার (১৬ আগস্ট) বিকালে গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের ডুমদিয়ায় “মানব উন্নয়ন চত্বর”-এ মোঃ আব্দুল বারীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, গাজীপুরের স্পেশাল পিপি অ্যাডভোকেট শেখ ফজলুল কাদের।

বিশেষ অতিথি ছিলেন ঢাকা ইসলামিয়া চক্ষু হাসপাতালের সিনিয়র সেক্রেটারী সমাজবন্ধু মো. ইকবাল হোসাইন। এছাড়া টোক রনেন্দ্র উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মুফতি মাওলানা আব্দুর রহিম দেওবন্দী, বীর উজলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফজলুল কবীর, টোক সংবাদপত্র পাঠক ও ইলেকট্রনিকস মিডিয়া নিউজ শ্রোতা ফোরামের আহবায়ক মোহাম্মদ মনজুরুল হক গাজী, যুগ্ম আহবায়ক – সাংবাদিক সাইফুল শুভ ও স্থানীয় সাংবাদিক মাহাবুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

স/এষ্