ঢাকাশনিবার , ৫ জানুয়ারি ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

টেনশনে প্রবীণরা, আশায় নবীনরা

admin
জানুয়ারি ৫, ২০১৯ ৫:৪১ অপরাহ্ণ
Link Copied!

নির্বাচনে জয় লাভ করার পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এবার মন্ত্রিসভায় বড় ধরনের চমক থাকছে। এছাড়াও বৃহস্পতিবার (৩ জানুয়ারি) নবনির্বাচিত এমপিদের শপথ গ্রহণের পর বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এবারের মন্ত্রিসভায় দায়িত্ব পাচ্ছেন তরুণ ও বিতর্কিত নন এমন নেতারা। যে সব নেতা আগে মন্ত্রিত্ব পেয়ে বিতর্কিত হয়েছেন এবং যাদের নামে অভিযোগ রয়েছে তারা এবার আর মন্ত্রিত্ব পাচ্ছেন না।

এসব প্রতিবেদন কিছু সিনিয়র নেতাকে ‘টেনশনে’ ফেললেও আশার সঞ্চার করেছে কিছু তরুণ নেতাদের মধ্যে। তাই এবারই প্রথম সংসদ সদস্য হয়েছেন তাদের মধ্যে বঙ্গভবনের দৃষ্টি আকর্ষণের চেষ্টাটা একটু বেশিই। 

আগামী সোমবার নতুন মন্ত্রিপরিষদ সদস্যদের শপথ গ্রহণের কথা রয়েছে। এবারের মন্ত্রিপরিষদে ঠাঁই পেতে পারেন প্রায় ৬০ জন।

মন্ত্রী নির্বাচনের ক্ষেত্রে গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের মন্তব্যের পর নেতারা এখন ফোন কল পাওয়ার অপেক্ষা করছেন। আগে মন্ত্রিত্ব পেয়ে বিতর্কিত হয়েছেন এমন সিনিয়র নেতারা এবার মন্ত্রিপরিষদ থেকে বাদ পড়তে পারেন; এমন গুঞ্জনের কারণে বেশকিছু সিনিয়র নেতা ‘টেনশনে’ রয়েছেন বলে জানিয়েছে একাধিক সূত্র। এছাড়া অনেকে টেনশনে আছেন পছন্দের মন্ত্রণালয় পাবেন কিনা সেই বিষয় নিয়ে।

কারা এবার মন্ত্রিপরিষদে জায়গা পাচ্ছেন সেই তালিকা এখন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার হাতে। তবে তালিকায় স্থান পেতে নেতারা নানাভাবে দলীয় প্রধানের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন। স্থানীয় নেতাকর্মীরা তাকে মন্ত্রী হিসেবে দেখতে চান এমন প্রচারণা চালাচ্ছেন সোশ্যাল মিডিয়ায়।

এই তালিকায় যেমন তরুণরা রয়েছেন তেমনি পছন্দের মন্ত্রণালয় এবং পরিষদে নিজের জায়গা নিশ্চিত করতে তোড়জোড় চালাচ্ছেন সিনিয়ররাও। টেকনোক্র্যাট কোটায় এবার কয়েকজনকে দায়িত্ব দেয়া হতে পারে এমন সংবাদের পর সংসদ সদস্যদের বাইরেরও কিছু নেতাও শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন।

মন্ত্রিত্ব থেকে বাদ পড়া ছাড়াও আওয়ামী লীগের বেশ কয়েকজন সিনিয়র নেতা ‘টেনশনে’ রয়েছেন তাদের পছন্দের মন্ত্রণালয় পাওয়া নিয়েও। আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে।

তবে মন্ত্রিত্ব যিনিই পান কিংবা না পান এরইমধ্যে মন্ত্রী-প্রতিমন্ত্রী উপমন্ত্রীদের ফাইল তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে বলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে। এছাড়া গাড়িও প্রস্তুত রয়েছে পরিবহনপুলে। বঙ্গভবনের প্রস্তুতিও শেষ পর্যায়ে।

আগামীকাল ৬ জানুয়ারি (রোববার) নতুন সরকারের মন্ত্রিসভা গঠন করা হবে। নতুন সরকারের মন্ত্রিসভা গঠনের সব রকম প্রস্তুতি নিয়ে রেখেছে মন্ত্রিপরিষদ বিভাগ। পাশাপাশি ৭ জানুয়ারি (সোমবার) শপথ নিচ্ছেন নতুন মন্ত্রিসভার সদস্যরা।

এ জন্য শনিবার (৫ জানুয়ারি) সাপ্তাহিক বন্ধের দিনেও কাজ করছেন মন্ত্রিপরিষদ সচিবরা। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সচিবালয়ে গিয়ে দেখা গেছে, মন্ত্রিপরিষদ বিভাগের প্রায় সবগুলো দপ্তর খোলা। শপথের জন্য আমন্ত্রণ ও নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন নিয়ে কাজ করছেন মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা। কয়েক দফা মিটিংও করেছেন তারা।

বৈঠকের পর মন্ত্রিপরিষদের যুগ্মসচিব নাজমুল হক সিদ্দিকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বঙ্গ ভবনে যান। পরে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম গণভবনে যান। সেখান থেকে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনার পর বঙ্গভবনে যাবেন।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা গেছে, সংসদ সদস্যদের শপথের পর নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদ নতুন সরকার গঠনের জন্য সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে আমন্ত্রণ জানান। আমন্ত্রণ পাওয়ার পর সংখ্যাগরিষ্ঠ দলের নেতা নবনির্বাচিত সংসদ সদস্যদের মধ্য থেকে কয়েকজনকে নিয়ে মন্ত্রিসভা গঠনের উদ্যোগ নেবেন। তারপর বঙ্গভবনে প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি।

স/এষ্