ঢাকাবৃহস্পতিবার , ২৩ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

টেকনাফে ৪০ হাজার পিস জব্দ

admin
ফেব্রুয়ারি ২৩, ২০১৭ ৯:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

কক্সবাজারের টেকনাফের হ্নীলা থেকে এক কোটি ২০ লাখ টাকা মূল্যের ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি। বুধবার রাত ১০টার দিকে এসব ইয়াবা জব্দ করা হয়।

টেকনাফ-২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়কের পক্ষে উপ-অধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকী জানান, টেকনাফের হ্নীলা সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান আসার গোপন সংবাদে হ্নীলা বিওপির একটি বিশেষ টহল দল মৌলভীবাজার লবণের মাঠ এলাকায় ওঁৎ পেতে থাকে।

এ সময় কয়েকজন লোক ব্যাগ নিয়ে রাস্তার দিকে আসছে দেখে তাদের দাঁড়াতে বলা হয়। বিজিবি সদস্যদের দেখে তারা ব্যাগটি ফেলে লোকালয়ের দিকে পালিয়ে যায়। টহল দল ব্যাগটি জব্দ করে তল্লাশি চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবা পায়।

উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য এক কোটি ২০ লাখ টাকা উল্লেখ করে তিনি বলেন, ইয়াবাগুলো ব্যাটালিয়ান সদর দফতরে রাখা হয়েছে। যথাসময়ে সংশ্লিষ্টদের উপস্থিতিতে তা ধ্বংস করা হবে।

স/শা