ঢাকাশনিবার , ২ জুন ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা


জুন ২, ২০১৮ ৮:২৮ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এতিম শিশুদের হাতে ঈদের উপহার সামগ্রী তুলে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শনিবার শেখ রাসেল দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের শিশুদের হাতে এই ঈদ উপহার তুলে দেন তিনি। এছাড়া শেখ জামিল যুব প্রশিক্ষণ কেন্দ্রের এতিম ও দুস্থ শিশুদেরও পৌঁছে দেওয়া হবে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা উপহার সামগ্রী।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা, প্রধানমন্ত্রীর চাচাতো ভাই শেখ সালাউদ্দিন জুয়েল, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার উপস্থিত ছিলেন।

স/মা