ঢাকাবুধবার , ৪ এপ্রিল ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

টি-২০ বিশ্বকাপের যারা হবে ট্রাম্প কার্ড!

admin
এপ্রিল ৪, ২০১৮ ৬:৩৩ অপরাহ্ণ
Link Copied!

রাহুল রাজ ।।

রাহুল রাজ. আগমী বছর শুরু হতে যাচ্ছে টি-২০ বিশ্বকাপ। নিজেদের সেরাটা দিতে অনুশীলনে নিজেদের ঘাম ঝরাছে চূড়ান্ত ১০ দল। ২০১৯ সালের ৩০ মে থেকে লন্ডনে শুরু হতে যাওয়া টি-২০ বিশ্বকাপে সবার বাড়তি নজর থাকবে বাংলাদেশের উপর। তীরে এসে যাতে তরী না ডোবে তার জন্য বর্তমানে বাংলাদেশের নির্বাচকদের কপালে চিন্তার রেখা। সেরা একাদ্বশ গঠনে চালানো হচ্ছে নানান চুলচেরা বিশ্লেষন । সম্প্রতি সময় ত্রীদেশী সিরিজে ভারতের সাথে ফাইনালে হাতের মুঠোর থেকে ম্যাচ বের হয়ে যাওয়াতে সেই চিন্তা এখন গলার কাঁটা হিসাবে দেখা দিয়েছে বিসিবির কাছে। হাতুড়ে সিং এর সাথে মান-অভিমানে টি-২০ থেকে চটজলদি অবসর নেন মাশরাফি বিন মর্তুজা।

অনেক ক্রিকেট বিশেষজ্ঞের ধারনা টি-২০ দলের সাথে মাশরাফি থাকলে ত্রিদেশীয় সিরিজের শিরোপা হাত ছাড়া হত না। বিপিএল এর অবিজ্ঞতা ও সময় উপযোগী সিধান্তে মাশরাফির অভাব ভাল ভাবেই বুঝেছিল সাকিব আল হাসান। লন্ডনের মাটিতে শুরু হতে যাওয়া টি-২০ বিশ্বকাপে ভাল কিছুর প্রত্যাশা করতে হলে বিসিবির কিছু সাহসী সিধান্ত গ্রহন করতে হবে বলে মনে করেন ক্রিকেট বোদ্ধারা। নতুন সময় এর জরিপে উঠে এসেছে বিশ্বকাপের জন্য বাংলাদেশের সেরা একাদ্বশ। দল গঠনের শুরুতেই, দেশ ও দলের প্রয়োজনে মাশরাফিকে অভিমান ভুলে অবসর থেকে ফিরে দলের হাল ধরতে হবে মনে করেন ক্রিকেট ভক্তরা। দলের সেরা একাদশ তামিমের সাথে উদ্ভোধক হিসাবে রাখা হয়েছে লিটন দাসকে। সম্প্রতি সময়ের ফর্ম ও ঘরোয়া লীগের ধারাবাহিকতায় তাকে এস্থানে রেখেছে ভক্তরা।

দলের জন্য তৃতীয় স্থানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দলের সবচেয়ে সেরা খেলোয়াড় এই স্থানটি পূরন করে। ভারতের ভিরট কোহলী, অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথের মত খেলোয়াড়েরা এই স্থানে ব্যাট হাতে নামেন। বাংলাদেশ এই স্থানটি নিয়ে গত দু’বছর বহু পরিক্ষা নিরিক্ষা করেও তেমন সফল হতে পারেনি। সাব্বির থেকে সৌম্য, রিয়াদ থেকে সাকিব কেউই এই স্থানে নিজেদের ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি। দলের এই স্থানটি পূরন করতে ক্রিকেট ভক্তরা বেছে নিয়েছেন, বাংলাদেশের প্রথম সুপার স্টার আশরাফুলকে। অতিত ইতিহাস ও বর্তমানের ধারাবাহিতকায় টি-২০তে তিন নম্বর স্থানের জন্য নির্বাচন করা হয়েছে তাকে। দলের মিডেল ওর্ডার সামলানো জন্য যথাক্রকে, সাকিব, রহিম, মাহমুদ্দুল্লাহকে তালিকায় রাখা হয়েছে। শেষের দিকে দ্রুত রান তুলার জন্য সাত নম্বর স্থানটি রাখা হয়েছে, সাব্বির অথবা সৌম্যর জন্য। এই দুজন থেকে যেকোন একজনকে সেরা একাদশ রাখার যুক্তি দেখানো হচ্ছে। আট নম্বরে মেহেদী মিরাজকে চিন্তা করা যুক্তি যোগ্য।

এর পরের ব্যাট হতে সুযোগ দেওয়া যেতে পারে আবু হায়দায় রানিকে। অলরাউন্ডার হিসাবে বিপিএলে নিজের জাত চেনাতে সক্ষম হয়েছে তিনি। দশম স্থানে মাশরাফি পরিক্ষিত এবং শেষ ব্যাটসম্যান হিসাবে অটমেটিক চয়েজ মোস্তাফিজুর রহমান। সম্প্রতি সময়ে কারনে সেরা একাদশ রুবেল ও তাসকিনের স্থান হয়নি। তবে পনেরো সদেস্যের তালিকায় তাদের রাখা হয়েছে। ভক্তদের সেরা একাদশ বাংলাদেশ দশজন ব্যাটসম্যান নিয়ে মাঠে নামতে পারবে। সেই সাথে তিনজন অলরাউন্ডর ও তিনজন্ ফাস্ট বোলার পাবে। যাতে দলের যে কোন পরিস্থিতিতে সেরা কম্বিনেশন ধরে রাখতে পারবে।

এই একাদশর ফলে দলে থাকবে তিনজন ফাস্ট বোলার, দুজন বিশেষজ্ঞ স্পিনার এবং দু’জন পার্টটাইম বোলার, দু’জন কিপার। বর্তমান পরিস্থিতির হিসাবে এই একাদ্বশকে সেরা একাদশর তক্মা দেওয়াই যেতে পারে। বিসিবির এই একদ্বশ গঠন করতে হলে, নিতে হবে কিছু সাহসী পদক্ষেপ, আশরাফুলকে দ্রুতই নিয়ে আসতে হবে জাতীয় টিমে, মাশরাফিকে পূনরায় ফেরাতে হবে দলে। টিমের ভিতরে সিনিয়ন-জুনিয়রের দ্বন্দ নিরশনে এগিয়ে আসতে হবে নির্বাচক ও কোচকে। জেতা ম্যাচ হাত ছাড়া হবার দৃশ্য যাতে আবার প্রদশিত না হয় তার জন্য নির্বাচকদের অভিজ্ঞদের কাজে লাগাতে হবে। এখন দেখার বিষয় সেরা একাদ্বশ কাগজে কলমে থাকে নাকি বাস্তাবায়ন হবে মাঠে।

সম্ভব্য একাদশ : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়), মোহাম্মদ আশরাফুল, সাকিব আল হাসান, মুশফিক রহিম, মাহামুদ্দুল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, লিটন দাস, মেহেদী মিরাজ, সৌম্য সরকার, আবু হায়দার রনি, মোস্তাফিজুর রহমান। অতিরিক্ত : সাব্বির রহমনা, রুবেল হোসেন, তাসকিন আহম্মেদ।

 

এ/এষ্