টি-টোয়েন্টি বিশ্বকাপে পরাজয়ে বৃত্তেই থাকলো বাংলাদেশ
রাহুল রাজ: ইতিহাস গড়ার হুঙ্কার দিয়েছিলেন টাইগার ডমিঙ্গো। সেখানে একশও করতে পারলো না তার সেনারা। তবে ইতিহাস একটা হতে চলেছিলো, সেটা সর্বনিম্ন স্কোরের। কিন্ত শেষ দিকে মেহেদী ও শামীমের ব্যাটিংয়ে সে লজ্জার ইতিহাস আর হয়নি। দক্ষিণ আফ্রিকা এই স্বল্পপুঁজির লড়াইয়ে ১৩.২ ওভারে ৪ উইকেট হারিয়ে জয় পায়।
টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১১জনের মধ্যে ৭ জন দুই অংকের ঘরে পৌচ্ছানোর আগেই সাজ ঘরে ফেরেন। তিন জন প্রথমসারির ব্যাটসম্যান সহ মোট ৪ জন ফিরেছেন ০ রানে। রাবাদা ৩ উইকেট তুলে নিলে বিপদে পড়ে যায় বাংলাদেশ।
সেই বিপদ আর কাটিতে পারেনি কোন ব্যাটম্যান। ১৮.২ ওভারে ৮৪ রানে অল আউট হয়ে যায় টিম টাইগার। বাংলাদেশের পক্ষে মেহেদী হাসান ২৭ ও লিটন ২৪ রান তুলতে সক্ষম হন।
স/এষ্

