টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত একাদশ প্রকাশ করেছে বিসিবি
নিজস্ব প্রতিবেদক : ১৭ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ১৫ সদস্যর চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে।
চলতি নিউজিল্যান্ড সিরিজের একাদশ দেখেই বোঝা গিয়েছিল বিশ্বকাপে কেমন হবে বাংলাদেশে একাদশ।
বৃহস্পতিবার বিসিবি আনুষ্ঠানিক ভাবে মাহমুদউল্লাহ রিয়াদকে অধিনায়ক করে ১৫ সদস্যের নাম প্রকাশ করেছে।
বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে নতুন কোন ক্রিকেটার না থাকলেও ছয়জন খেলোয়াড় প্রথমবারের মতো বিশ্বকাপ খেলার সুযোগ পেতে চলেছেন। ক্রিকেটার ছয়জন হলেন আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ নাইম শেখ, শামীম হোসেন পাটোয়ারী, শরিফুল ইসলাম, শেখ মেহেদি হাসান ও নাসুম আহমেদ।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের সূচি প্রকাশ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। চলতি বছরের ১৭ অক্টোবরে মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। আসরটি সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হবে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে সাকিব-রিয়াদরা। ১৯ অক্টোবর স্বাগতিক ওমানের মোকাবেলা করবে টাইগাররা। ২১ অক্টোবর পাপুয়া নিউগিনির ম্যাচ দিয়ে বিশ্বকাপ বাছাই শেষ করবে বাংলাদেশ।
২২ অক্টোবর প্রথম রাউন্ড শেষ হবে। এরপরে ২৩ অক্টোবর থেকে শুরু হওয়া সুপার টুয়েলভ ৮ নভেম্বর এর লড়াই শেষ হবে। সেমিফাইনাল ১০ ও ১১ নভেম্বর। ১৪ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে টি-টোয়েন্টি বিশ্বকাপের।
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাইম শেখ, সৌম্য সরকার, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শাক মাহেদি হাসান, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, শাইফ উদ্দিন, শামীম হোসেন

