টি-টোয়েন্টিতে যে সব দেশের বিপক্ষে জেতেনি টাইগারেরা
রাহুল রাজ : বাংলাদেশ টি২০ ম্যাচ ১৪ দলের বিপক্ষে খেলে জিততে পারেনি মাত্র ৩টি দলের বিপক্ষে। যার মধ্যে একটি দল নিউজিল্যান্ড। যাদের সাথে জিতার সুবর্ণ সুযোগ আগামী মাসেই দেশের মাটিতে। দ্বিতীয় দল সাউথ আফ্রিকা।
যাদের বিপক্ষে বাংলাদেশ এখনো জয়ের দেখা যায়নি। তবে তৃতীয় দলের নাম শুনে অনেকে অবাক হয়ে যেতে পারেন। সেই দলটির নাম হলো হংকং।
বিস্ময়কর হলেও সত্যি যে বাংলাদেশ ২০১৪ সালে হংকং এর সাথে একটি মাত্র ম্যাচ টি-টোয়েন্টি বিশ্বকাপে চট্টগ্রামে খেলেছিল। সেখানে বাংলাদেশ হেরেছিল ২ উইকেটে। টাইগারেরা মাত্র ১০৮ রানে অলআউট হলে হংকং ২ বল হাতে রেখেই ছয় মেরে ম্যাচ জিতে যায়।
স/এষ্

