ঢাকাবৃহস্পতিবার , ২৪ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

টি-টোয়েন্টিতে আফ্রিদির ৪২ বলে সেঞ্চুরি

admin
আগস্ট ২৪, ২০১৭ ৮:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

বুড়ো হয়ে গেছে বলে যে আফ্রিদিকে পাকিস্তানের জাতীয় দল থেকে ছেটে ফেলা হল, সেই ৩৭ বছর বয়সী শহীদ আফ্রিদি পেলেন জীবনের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি। ন্যাটওয়েস্ট টি-টুয়েন্টি ব্ল্যাস্টে আসরের প্রথম কোয়ার্টার ফাইনালে রীতিমত ঝড় তুললেন সাবেক এই পাকিস্তানি অধিনায়ক।

ডার্বিশায়ারের বিপক্ষে হ্যাম্পশায়ারের হয়ে এদিন ৪২ বলে সেঞ্চুরি করে ‘বুম’ ‘বুম’ খ্যাত তার নামের প্রতি সুবিচার করলেন। ৪৩ বলে ১০১ রান আফ্রিদি এদিন অর্ধশতক হাঁকান ২০ বলে।

চলতি বছরের শুরুতেই আন্তর্জাতিক ক্রিকেটেকে বিদায় বলে দেন আফ্রিদি। পাকিস্তানের হয়ে ২৭ টেস্ট, ৩৯৮ ওয়ানডে ও ৯৮টি টি-টোয়েন্টি খেলা আফ্রিদির টি-টোয়েন্টিতে কোনো সেঞ্চুরি নেই। খেলেছেন তিনি। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে না হলেও অবশেষে এই সংস্করণে শতকের দেখাটা পেলেন তিনি।

আফ্রিদির ১০১ ও অধিনায়ক ভিন্সের ৩৬ বলে ৫৫ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ২৪৯ রান তোলে হ্যাম্পশায়ার। যেটি দলটির সর্বোচ্চ টি-টোয়েন্টি সংগ্রহ। টি-টোয়েন্টির ইতিহাসে যৌথভাবে অষ্টম সর্বোচ্চ। হ্যাম্পশায়ারের আগের সর্বোচ্চ ছিল ২২৫, ২০০৬ সালে মিডলসেক্সের বিপক্ষে। কালকের ২৪৯ ডার্বিশায়ারের বিপক্ষেও কোনো দলের সর্বোচ্চ। হ্যাম্পশায়ার ছাড়িয়ে গেছে ২০১৫ সালে এজবাস্টনে ওয়ারউইকশায়ারের ২৪২ রানকে। এই মাঠেও এটি সর্বোচ্চ। ২০০৯ সালে ল্যাঙ্কশায়ারের ২২০ ছিল আগের সর্বোচ্চ।

 

হ্যাম্পশায়ারের রানের পাহাড়ে চাপা পড়ে ১৪৮ রানেই অলআউট হয়ে যায় ডার্বিশায়ার। কাকতালীয়ভাবে হ্যাম্পশায়ারের জয়টাও আফ্রিদির রানের সমান ঠিক ১০১ রানে!

স/মা