নিজস্ব প্রতিনিধি : টিভি ও মঞ্চে ব্যস্ত সময় পার করছে প্রতিভাবান অভিনেতা রাকিব আল হাসান। ইতোমধ্যে নিজস্ব ভিন্নধারার অভিনয়ের জন্য সুধীজনের দৃষ্টি কাড়তে সক্ষম হয়েছে জামালপুরের এই সন্তান।
দেশের অন্যতম নাট্য গোষ্ঠী কাব্য বিলাস এর হয়ে জাতীয় পর্যয়ে ‘জল-জীবন’ নাটকে অভিনয় করে নিজেকে ভিন্ন ভাবে দর্শকের সামনে তুলে ধরেন। মূলত মঞ্চে অভিনয়ের হাতেখড়ি।
বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত অভিনয়ের সাথে বিভিন্ন বেসরকারি চ্যানেলে বর্তমানে বেশকিছু খন্ড নাটকে ব্যতিক্রম চরিত্রে অভিনয় করে ব্যস্ত সময় পার করছেন তিনি। অভিনয়ের পাশাপাশি রেডিওতে ক্রীড়াধারাভাষ্যকার হিসাবেও পেয়েছেন বাড়তি কদর। আগামীতে অভিনয়ের মাধ্যমে দর্শক হৃদয়ে স্থায়ী স্থান করে নিতে চান এই প্রতিভাবান অভিনেতা।
এদিকে নিজের অভিনয় নিয়ে রাকিব জানান, টিভিতে কাজ করলেও মঞ্চ আমার শিকড়। গাছ যেমন শিকড় ছাড়া বাঁচে না আমিও তেমনি মঞ্চ ছাড়া নিজেকে খুঁজে পাব না। মঞ্চে নিজেকে আরো পরিণত করব যাতে দর্শকদের আমি ভিন্ন কিছু উপহার দিতে পারি।
স/এষ্

