ঢাকাসোমবার , ২৪ এপ্রিল ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

টানা বর্ষণে ৮৫০ হেক্টর বোরো আবাদ ”পানির নিচে কৃষকের স্বপ্ন”

admin
এপ্রিল ২৪, ২০১৭ ৮:০৮ অপরাহ্ণ
Link Copied!

খাইরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি জেলায় গত ৪দিন ধরে বৃষ্টিপাত আর দমকা বাতাসে পেকে আসা ৮৫০ হেক্টর বোরো আবাদের শতকরা ২০ গভাগ ক্ষেতের ধান পানিতে হেলে পড়েছে। টানা ৪দিনের বর্ষণে এখন পানির নিচে কৃষকের স্বপ্ন। অপরদিকে মুগ ডালের ক্ষেত তলিয়ে উকি মারছে ক্ষতির শংকা।

কৃষকরা জানিয়েছেন, জমিতে শুয়ে থাকা পাকা ধানের ৫০ ভাগই ঝরে গেছে। সংযোগ খাল থেকে দ্রুত পানি সরে যেতে না পারায় জলাবদ্ধতায় ডুবে ধান পঁচে যাওয়ার আশংকা দেখা দিয়েছে।

ঝালকাঠি জেলার ৪টি উপজেলার মধ্যে ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলায় সিংহভাগ বোরো আবাদ হয়। আর আবাদের শতকরা ২০ভাগ ক্ষেতের ধান পানিতে হেলে পড়েছে।

ক্ষয়ক্ষতির পরিমান সবচেয়ে বেশি দেখাগেছে ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠী ও নথুল্লাবাদ ইউনিয়নে। এই ২টি ইউনিয়নে বছরে ১মাত্র বোরো ফসল উৎপাদন হয়। এবছর তাও জলাবদ্ধতার মধ্যে পানির নিচে কৃষকের স্বপ্ন ডুবেছে।

ঝালকাঠি কৃষি বিভাগ পানিতে শুয়ে থাকা আধাপাকা ধান কেটে ঘরে তুলে নেওয়ার জন্য কৃষকদেরকে পরামর্শ দিচ্ছে।

স/এষ্