ঢাকাশনিবার , ১২ মার্চ ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

টাঙ্গাইল পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

admin
মার্চ ১২, ২০২২ ৮:১২ অপরাহ্ণ
Link Copied!

টাঙ্গাইল পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

টাঙ্গাইল সংবাদদাতা: উত্তোলন, ক্রীড়া কুচকাওয়াজ, প্রতিযোগীদের শপথ গ্রহন, ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন, মশাল প্রজ্জ্বলন, বেলুন উড্ডয়ন ও কপোত অবমুক্তকরণের মধ্য দিয়ে পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয় ও পুলিশ লাইনস্ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

১২ মার্চ শনিবার সকালে দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-০৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. ছানোয়ার হোসেন।

প্রতিষ্ঠানের সভাপতি টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুনাক এর সভানেত্রী আয়েশা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কাজী নুসরাত এদীব লুনা, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শরফুদ্দীন প্রমুখ।

এছাড়া এসময় উপস্থিত ছিলেন পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল কাদের এবং পুলিশ লাইন্ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা খন্দকার। প্রতিযোগিতা শেষে দিনব্যাপী বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

স/অ