টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ উপ-পরিদর্শক নির্বাচিত সখিপুর থানার মনিরুজ্জামান
শরিফুল ইসলাম বাবুল,সখিপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ উপ-পরিদর্শক (এসআই) নির্বাচিত হয়েছেন সখিপুর থানার উপ-পরিদর্শক মনিরুজ্জামান মনির। অপরাধ দমনে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে তিনি এ বছরের সেপ্টেম্বর মাসে জেলার শ্রেষ্ঠ উপ-পরিদর্শক হিসেবে নির্বাচিত হন।
এ উপলক্ষে মঙ্গলবার (১৯ অক্টোবর) সকালে জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট,সনদপত্র ও সম্মাননার অর্থ তুলে দেন।
এ সময় সখিপুর সার্কেল এসপি আ. মতিন, সখিপুর থানার ওসি একে সাইদুল হক ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ উপ-পরিদর্শক হিসেবে নির্বাচিত মনিরুজ্জামান বলেন, ‘এ স্বীকৃতি আগামীতে আরও ভালো কিছু করার উৎসাহ এবং দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে আমাকে আরো বেশি অনুপ্রেরণা যোগাবে।’আমি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করি যাতে সব সময় দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে পারি।
স/এষ্

