ঢাকারবিবার , ৬ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

টাকায় সুখ কেনা যায়?

admin
আগস্ট ৬, ২০১৭ ১০:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

আপনার চারপাশের সহজলভ্য নানা সাক্ষ্য-প্রমাণ থেকে মনে হতে পারে যে, টাকায় সুখ কেনা যায়? কিন্তু গবেষণায় প্রমাণ পাওয়া গেছে, আইফোনের সর্বশেষ মডেলটি কিনতে পারলেই শুধু নিজেকে সুখী করা সম্ভব নয়। বরং অন্য লোকদের সহায়তার জন্য টাকা ব্যয় করতে পারলেই প্রকৃত সুখ মেলে!

গত সপ্তাহে উদারতা এবং সুখের মধ্যে যোগসূত্রবিষয়ক এক গবেষণাপত্রে এমনটাই বলা হয়েছে। গবেষণাটি করেছেন জুরিখ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। গবেষণায় তারা ৫০ জন অংশগ্রহণকারীকে দুটি দলে ভাগ করে এক দলকে প্রতিসপ্তাহে ২৫ সুইস ফ্রাঙ্ক খরচ করতে বলেন অন্যদের জন্য উপহার এবং ভ্রমণের জন্য। অপর দলকে ওই টাকা নিজেদের জন্য ব্যয় করতে বলা হয়। এক সপ্তাহ পর দেখা গেছে, প্রথম দলটির লোকদের মনের সুখ আগের চেয়ে অনেক বেশি বেড়ে গেছে। তুলনায় দ্বিতীয় দলটির লোকদের মনের সুখ তেমন একটা বাড়েনি।

এরপর গবেষণায় অংশগ্রহণকারীদের একটি এমআরআই স্ক্যান করানো হয় ওই উদারতামূলক কাজের সময় তাদের মস্তিষ্কের কোন অংশ বেশি সক্রিয় ছিল। এতে দেখা গেছে, মস্তিষ্কের ‘টেম্পোরো-প্যারিয়েটাল জাংশন’ নামের একটি অংশ; স্নায়ুবিজ্ঞানীদের মতে এই অংশটি উদারতার সঙ্গে যুক্ত এবং ‘ভেন্ট্রাল সেরিয়েটাম’ নামের আরেকটি অংশ আছে; যেটি সুখানুভূতির সঙ্গে যুক্ত। গবেষণায় দেখা গেছে লোকে যখন উদারতামূলক সিদ্ধান্ত নেয় তখন মস্তিষ্কের এই দুটি অঞ্চলই উচ্চ সক্রিয় হয়ে ওঠে।

ওই গবেষণায় প্রাপ্ত সাক্ষ্য-প্রমাণ থেকে দেখা গেছে, মানুষের স্বভাবই হলো উদার হওয়া।

তবে এটাও সত্য যে, আত্মস্বার্থ একটি তীব্র আবেগের বিষয়। কিন্তু গবেষণায় প্রমাণিত হয়েছে, আত্মস্বার্থ আমাদেরকে অতটা সুখী করতে পারেন না যতটা সুখী হই আমরা অন্যকে দান করতে পেরে বা সহায়তা করতে পেরে।

এমনকি বাচ্চাদের নিয়ে করা একটি গবেষণায়ও দেখা গেছে, বাচ্চারও অন্যদের কাছ থেকে নেওয়ার মধ্যে নয় বরং অন্যদেরকে দেওয়ার মধ্যেই বেশি সুখ পায়। অন্যান্য গবেষণায় দেখা গেছে, স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে লোকে বেশি সুখ পায়।

১৩৬টি দেশে পরিচালিত গবেষণার তথ্য-উপাত্ত ঘেঁটে করা গবেষণায় দেখা গেছে, অন্যদের জন্য নিঃস্বার্থভাবে ব্যয় করতে পারলেই লোকে বেশি সুখ অনুভব করেন। নানা সংস্কৃতি এবং অর্থনীতিতেই এটা সত্য বলে প্রমাণিত হয়েছে। আর সুখবরটি হলো সুখ অনুভব করার জন্য আপনাকে খুব বেশি অর্থ ব্যয় করতে হবে না। অন্যের জন্য সামান্য অর্থ ব্যয় করলেই আপনি সুখ পাবেন। আর নৈতিকভাবেও শুধু দান করাটাই ঠিক কাজ কেননা এটি আপনাকে বেশি সুখী করবে।
সূত্র : দ্য গার্ডিয়ান