ঢাকারবিবার , ৯ ডিসেম্বর ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

টাইট বোলিং এ সহজ লক্ষ্য!

admin
ডিসেম্বর ৯, ২০১৮ ৫:২৩ অপরাহ্ণ
Link Copied!

রাহুল রাজ, মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম : একদিনের ম্যাচ না টেস্ট? মিরপুরের দর্শকেরা শুধুমাত্র রঙ্গীন পোষাক দেখেই সেটা আন্দাজ করতে পেরেছে। পঞ্চাশ ওভার শেষে টাইগারদের টাইট বোলিং এর ওয়েস্ট ইন্ডিজ স্কোর বোর্ডে যোগ করতে পেরেছে ৯ উইকেটে ১৯৫ রান। টাইগারদের বোলিং তান্ডবে ক্যারিবিয় কোন ব্যাটসম্যানই নিজেকে মেলে ধরতে পারেনি। মাশরাফির ৩০ রানে ৩ উইকেট তুলে নিলে অন্য বোলারেরা তাকে অনুস্বরণ করেছে। ক্রিকেট পাগল দর্শকের প্রথম একদিনের ম্যাচে দেখেছে চোখ ধাঁধানো তামিম ইকবালে ক্যাচ সেই সাথে দেখেছে বোলারদের টাইট বোলিং। টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে রানের চাকা যেমন ঘুরছিল না তেমনি সাজ ঘরে ফেররা মিশিল ছিল দ্রুত। শেষ বিকালে ওয়েস্ট ইন্ডিজ কিছুটা জ্বলে উঠলে বাংলাদেশের ব্যাটিং লাইন আফের বিপক্ষে লড়াই করার পুঁজি পায় ইয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের পক্ষে মোস্তাফিজুর ৩ টি এবং রুবেল, মিরাজ, সাকিব এবং মোস্তাফিজ ১ টি করে উইকেট তুলতে স্বক্ষম হন। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বচ্চো হোপ রান করেন ৪৩ রান। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ফিল্ডিং করছে বাংলাদেশ। মাশারফিদের টাইট বোলিং এ শুরুতেই ধাক্কা খেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। দলীয় ২৯ রানে সাকিব উইকেট তুলে অতিথিদের চেপে ধরেন। মিরপুরের এই তিন নম্বর পিজে সর্বনিম্ন  রান ছিল ৫৮ এবং সর্বচ্চো রান ছিল ৩৪০। মাশরাফি এদিন ২০০ তম একদিনের ম্যাচে মাঠে নামছেন সেই সাথে সাকিব ২৫০ উইকেট তোলার লক্ষ্য নিয়ে মাঠে নামেন। ১৯৬ রানের লক্ষ্য নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশ একাদশ তামিম ইকবাল, লিটন দাস, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন। ওয়েস্ট ইন্ডিজ একাদশ কিয়েরন পাওয়েল, শাই হোপ (উইকেটরক্ষক), ড্যারেন ব্রাভো, মারলন স্যামুয়েলস, শিমরন হটমেয়ার, রোভমেন পাওয়েল (অধিনায়ক), রস্টন চেজ, কেমো পল, দেবেন্দ্র বিশু, কেমার রোচ ও ওশেন থমাস।

স/এষ্