ঢাকাবৃহস্পতিবার , ২২ জুন ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

টাইগাররা ৩ কোটি ৬৩ লাখ টাকা পাচ্ছে

admin
জুন ২২, ২০১৭ ১০:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম আসরের সেমিফাইনাল খেলতে পারায় ৩ কোটি ৬৩ লাখ টাকার প্রাইজমানি পাচ্ছে টাইগাররা। আরেক সেমিফাইনালিস্ট ইংল্যান্ডও টাইগারদের সমপরিমাণ প্রাইজমানি পাচ্ছে।

আসরের দ্বিতীয় সেমিফাইনালে ভারতের কাছে ৯ উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় মাশরাফির দল। সেমিফাইনাল খেলতে পারায় আইসিসি থেকে প্রাইজমানি হিসেবে ৩ কোটি ৬৩ লাখ টাকা পাবে বাংলাদেশ।

প্রাইজমানির পাশাপাশি ক্রিকেট বোর্ড থেকে প্রতি ম্যাচের ফি-ও পাবে মাশরাফি-মুশফিকুররা।

ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন্স হয়েছে পাকিস্তান। তাই পাকিস্তানের প্রাইজমানি সবচেয়ে বেশি। তারা পাবে ১৭ কোটি ৭৪ লাখ টাকা। রানার্স-আপ ভারত পাবে প্রায় ৯ কোটি টাকা।

গ্রুপ-পর্বে তৃতীয় হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শেষ করেছিলো অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। তাই তারা পাবে ৭২ লাখ টাকা করে। গ্রুপ-পর্বে চতুর্থ ও শেষ দল ছিল শ্রীলংকা ও নিউজিল্যান্ড। তাদের আইসিসি দেবে ৪৮ লাখ টাকা করে।

প্রাইজমানির জন্য এবারের চ্যাম্পিয়ন্স ট্র্রফিতে আইসিসি বাজেট বরাদ্ধ ছিল ৩৬ কোটি টাকা।

 স/নিপা