ঢাকাশনিবার , ২৯ জুলাই ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

টাইগারদের নতুন ব্যাটিং পরামর্শক মার্ক ও’নিল

admin
জুলাই ২৯, ২০১৭ ৫:০৪ অপরাহ্ণ
Link Copied!

সামারাবিরার উত্তরসূরি খুঁজে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার নাম মার্ক ও’নিল। বাংলাদেশের নতুন ব্যাটিং পরামর্শক তিনি। তবে তবে এই অস্ট্রেলিয়ানের সঙ্গে বিসিবির চুক্তিটা দীর্ঘ মেয়াদী নয়। আপাতত সামারাবিরার মতোই স্বল্প মেয়াদে চুক্তি হয়েছে তার সঙ্গে। তবে যদি তার তত্ত্বাবধানে বাংলাদেশের ব্যাটসম্যানরা উন্নতি করে তাহলে মার্ক ও’নিলের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে। শনিবার (২৯ জুলাই) সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন।

তিনি বলেছেন, “মার্ক ও’নিলের সঙ্গে সামারাবিরার মতোই চুক্তি হয়েছে আমাদের। তিনি বিশেষ অ্যাসাইনমেন্ট নিয়ে জাতীয় দল ও বিসিবির অন্যান্য দলের সঙ্গে কাজ করবেন। তার তত্ত্বাবধানে ব্যাটসম্যানরা উন্নতি করলে তার সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তিতে যেতে পারি আমরা। শুক্রবার নিয়োগ পেলেও তিনি কাজ শুরু করবেন রবিবার থেকে।’

ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন ব্যাটিং পরামর্শক। শনিবার বিসিবি কার্যালয়ে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে দীর্ঘ বৈঠকও করেছেন তিনি।

ব্যাটিং কোচ হিসেবে মার্ক ও’নিলের অভিজ্ঞতার ভাণ্ডার সমৃদ্ধই। অস্ট্রেলিয়া জাতীয় দল ছাড়াও ইংল্যান্ডের কয়েকটি ক্লাবের ব্যাটিং উপদেষ্টা হিসেবে কাজ করেছেন তিনি।

প্রায় ১১ বছরের খেলোয়াড়ি জীবনে অবশ্য কখনোই জাতীয় দলকে প্রতিনিধিত্ব করার সুযোগ হয়নি ও’নিলের। ৭৬টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৩ হাজার ৭২৯ রান করেছেন।পাশাপাশি ২১টি লিস্ট ‘এ’ ম্যাচে তার রান ৩২৯।

গত বছর ইংল্যান্ড সিরিজের আগে ব্যাটিং পরামর্শক হিসেবে শ্রীলঙ্কার সামারাবিরাকে নিয়োগ দিয়েছিল বিসিবি। তবে এক বছর যেতে না যেতেই নতুন ব্যাটিং পরামর্শক খোঁজা শুরু করে দিয়েছিল দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। মার্ক ও’নিলের নিয়োগের মধ্য দিয়ে আপাতত শেষ হলো বিসিবির ব্যাটিং পরামর্শক খোঁজার মিশন।

স/মা